Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গুড়াপে পথ দুর্ঘটনায় মৃত পরিবারের পাশে মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : গুড়াপে পথ দুর্ঘটনায় মৃত পরিবারের সদস্যদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবার পিছু দুই লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বুধবার উত্তরবঙ্গ থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেইখানেই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন তিনি।

এদিন গুরাপে পথ দুর্ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, ‘টাকা দিয়ে কোনও মৃত্যুরই ক্ষতিপূরণ করা যায় না। কিন্তু তা সত্বেও আমরা সাধ্য মতো মৃত পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম।‘

গত মঙ্গলবার গুড়াপে কংসারিপুর মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের কাছে বর্ধমানমুখী একটি ডাম্পার ধাক্কা মারে একটি টোটোকে। যাত্রী সমেত টোটোটি ঢুকে যায় ডাম্পারের নীচে। সঙ্গে সঙ্গে খবর পৌঁছোয় পুলিশের কাছে। এরইমধ্যে টোটোর যাত্রীদের উদ্ধারের জন্য হাত লাগান স্থানীয় বাসিন্দারা। মোট ৭ জনকে উদ্ধার করা হয়। এই ৭ জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই পাঁচ জনের মধ্যে একজন শিশুও রয়েছেন। দুর্ঘটনার পর ডাম্পার চালককে গ্রেফতার করা হয়েছে।

 

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00