Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মোদিকে পাল্টা বিঁধলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ধমানে রায়নার সভা থেকে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও খোঁচা দিতে ছাড়েননি মুখ্যমন্ত্রী।

এদিন রায়নার সভা থেকে চাকরিহারাদের উদ্দেশ্যে মমতা জানান, ‘চাকরি হারানো সব শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকবে রাজ্য সরকার ও তাঁর দল তৃণমূল। কারো চাকরি খেতে দেব না। আমরা আদালতে লড়ছি।‘ এরপরই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি জানান, ’২৬ হাজার চাকরি তো আপনার দল খেয়েছে। সিপিএমকে টাকা দিয়ে দাঁড় করিয়েছে আপনার দল। লজ্জা করে না? আপনার কোনও প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের। এরা সাপেও চুমু খায়, ব্যাঙ্কেও চুমু খায়। চাকরিও খাবে আবার বলবে পাশে আছি। ত্রিপুরায় সিপিএমের আমলে ১০ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। বলেছিলেন, ক্ষমতায় এলে চাকরি ফিরিয়ে দেব। দিয়েছেন? ভোট এলে মনে পড়ে। মানুষের দগ্ধ জায়গায় খোঁচা দেন।‘ এর আগে এদিন বর্ধমানের সভা থেকে চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রীর। কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দেন মমতা।

একইসঙ্গে এদিন দুর্নীতি ইস্যুতেও প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। এই প্রসঙ্গে তিনি জানান, দুর্নীতি কি করে করতে হয় সেটা বিজেপি ভালোভাবেই জানে। একইসঙ্গে বিজেপিকে একটা ভোটও না দেওয়ার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এবারে বিজেপি জিতলে দেশ থাকবে না। সংবিধান থাকবে না। বিজেপির চাকরি দেওয়ার ক্ষমতা নেই। শুধু চাকরি কেড়ে নিচ্ছে।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00