Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজয়া দশমীতে শুভেচ্ছা মমতা-মোদির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে বিষাদের সুর। উমার কৈলাসে ফেরার পালা। চোখ ছলছল আজ প্রত্যেক বাঙালির। এই কয়েকটা দিন মানুষ যেন মেতেছিল এক ভিন্ন আনন্দে। আবার দীর্ঘ ১ বছরের অপেক্ষা। দশমীতে মায়ের বিসর্জন হলেও তিনি আমাদের হৃদয়েই থেকে যান। দশমীতে সকলকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী লিখেছেন, “ সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। সকল মন্দের উপর সত্য ও ন্যায়ের জয় হোক”। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন।  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বিজয়া দশমীতে দেশবাসীকে শুভেচ্ছা জানাই। এই পবিত্র উৎসব মন্দ শক্তির অবসানের পাশাপাশি জীবনে ভালোকে গ্রহণ করার বার্তা নিয়ে আসে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। শুভ বিজয়া দশমী!”

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, “সবাইকে ‘বিজয়াদশমী’র শুভেচ্ছা। অধর্মের অন্ধকার যতই শক্তিশালী হোক না কেন, সত্যের উপর ভিত্তি করে ন্যায়ের আলোর জয় চিরন্তন।পাপের উপর পুণ্যের বিজয়ের প্রতীকী ‘বিজয়াদশমী’ এমন একটি উৎসব যা আমাদেরকে সর্বদা জ্ঞান এবং সত্যের পথে চলতে অনুপ্রাণিত ও শিক্ষা দেয়”।

দশেরা হল দেবীপক্ষের দশম দিন বা নবরাত্রির দশম দিন। ৯ রাত্রি ১০ দিন ধরে অবিরাম লড়াইয়ের পর দেবী দুর্গা দশম দিনে মহিষাসুরকে বধ করেন। সুতরাং এই দিন দেবীর জয়ের দিন।  সারা ভারত এই দিনটি  উৎসাহের সঙ্গে উদযাপন করে। এই দিন অসত্যের উপর ন্যায় ও সত্যের বিজয়ের প্রতীক।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00