Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালদাতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জায়গা নেই জানিয়ে দিল জেলা নেতৃত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: কয়েকদিন আগে পুনরায় মালদা জেলায় নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী এবং চেয়ারম্যান সমর মুখার্জি। মালদার রতুয়া ২ নম্বর(Ratua Block) ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে রবিবার ব্লক প্রাঙ্গণের মানিকজা ভবনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়।

উপস্থিত ছিলেন ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রকিবুল হক, ছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুব্রত কর্মকার। এছাড়াও ব্লকের আটটি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীগণ। এই সভা থেকে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের রূপরেখা তৈরি হবে বলে মনে করছে দলের অন্দরমহল।সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আব্দুর রহিম বক্সী(Abdur Rahim Bakshi) বলেন, এটা আমাদের সৌভাগ্য যে আমাকে এবং সমর বাবুকে দিদি পুনরায় সভাপতি ও চেয়ারম্যান পদে নির্বাচিত করেছেন।

আমরা আমাদের দায়িত্ব ও কর্তব্য যথেষ্ট নিষ্ঠার সহিত পালন করব। আগামী লোকসভা নির্বাচনে মালদার দুটি আসন আমরা জিতে দিদিকে উপহার দিতে চাই। দলে গোষ্ঠীদ্বন্দ্বের কোন জায়গা নেই। আমরা সবাইকে একসাথে নিয়েই চলি।জেলার সভাপতি আব্দুর রহিম বক্সী জানিয়ে দেন, ইতিমধ্যে লোকসভা নির্বাচনের লড়াইয়ের জন্য তৃণমূলের মালদা জেলাতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সকলে মানসিকভাবে প্রস্তুত তৃণমূল কংগ্রেসকে জয়ী করার জন্য।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00