গঙ্গা ভাঙন নিয়ে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: গঙ্গা ভাঙন নিয়ে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও মালদা ও মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের। প্রতিবছর গঙ্গা ভাঙ্গনের দাবি নিয়ে আসলেও কোনরকম কাজ হয় না তাই আজ প্রথমে ডেপুটেশন জমা দিতে আসে এবং কোনরকম সহযোগিতা না পাওয়ায় ফারাক্কা ব্রিজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে অবস্থান-বিক্ষোভ তৃণমূল কংগ্রেস।ভাঙ্গনে মানচিত্র বদলাচ্ছে  মালদার। গঙ্গা ভাঙ্গন জাতীয় সমস্যা হলেও হাত গুটিয়ে রয়েছে কেন্দ্র সরকার ।

নীরব ভূমিকায় ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। এমনই অভিযোগ তুলে অবশেষে ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করলো মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। অবিলম্বে মালদার ভাঙ্গন কবলিত কেন্দ্র বৈষ্ণবনগর থেকে মানিকচক ব্লক পর্যন্ত ১২০ কিলোমিটার গঙ্গার পার স্থায়ীভাবে কাজ না করলে অনির্দিষ্টকালের জন্য ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে রাখবেন রাজ্যের মন্ত্রী থেকে মালদা ও মুর্শিদাবাদ জেলার তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা ।

গঙ্গা ভাঙ্গনের স্থায়ী প্রতিরোধের দাবি জানিয়ে মঙ্গলবার দুপুর থেকে ফরাক্কা ব্যারেজ অফিসের ১০০ মিটার দূরেই মঞ্চ করে শুরু হয় মালদা জেলা তৃণমূলের বিক্ষোভ অবস্থান। এই দিনের এই কর্মসূচিতে মুশিদাবাদ জেলার সামশেরগঞ্জ এবং ফরাক্কার বিধানসভা কেন্দ্রের দুই তৃণমূল দলের বিধায়ক উপস্থিত হয়েছিলেন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]