Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালদার সুকদেবপুরে জঙ্গি প্রবেশের আশঙ্কায় কড়া নজরদারি শুরু , গ্রামবাসীদের সতর্ক করল বিএসএফ

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা : থমথমে মালদার বৈষ্ণবনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সুকদেবপুর গ্রাম। জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা(Central IB)। সুকদেবপুরের অধিকাংশ বাসিন্দারা জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কায় আশঙ্কিত। যদিও খোলা সীমান্তে কড়া নজরদারি রয়েছে বিএসএফের । গত সোমবার এই সুখদেবপুরে প্রায় ১২০০ মিটার খোলা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছিল বিএসএফ। আর অদ্ভুতভাবে ওই কাজের বাঁধার সৃষ্টি করে বর্ডার গার্ড অফ বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এরপর থেকে শুরু হয়েছে দুই দেশের মধ্যে ফেনসিংয়ের কাজ নিয়ে টানাপোড়েন ।

বিজিবির(BGB) সদস্যরা অযথাই সীমান্তের ওপারে অসংখ্য মানুষের জমায়েত করাচ্ছে। তাতে এপার সীমান্তে কেন্দ্রীয় গোয়েন্দারা জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা করছেন। এছাড়াও চোরাচালাল বন্ধ হয়ে যাবে, এই অনুমান করে এই সীমান্ত এলাকার সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বাঁধা দিচ্ছে বিজিবি।স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, সীমান্তের এই খোলা এলাকাটা দিয়েই জালনোট, গরু পাচারের করিডর হিসেবে ব্যবহার করে থাকে ওপারের দুষ্কৃতিরা । শুধু তাই নয়, জঙ্গি অনুপ্রবেশের চেষ্টাও চালানো হচ্ছে। এই এলাকায় থ্রি ফেজের কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ হলে, হয়তো সমস্ত ধরনের অপরাধ বন্ধ হয়ে যেত। বাংলাদেশী দুষ্কৃতীদের দুই নম্বর ইনকাম বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিএসএফ। আর তাতেই বাঁধা দিচ্ছে বিজিবি। আসলে ওপারে দুষ্কৃতীদের সঙ্গে বিজিবি সদস্যদের লেনদেনও রয়েছে। তবে ওরা যদি গ্রামবাসীদের সাহায্যে নিয়ে হামলা চালায়, তাহলে আমরাও বসে থাকবো না বলে জানিয়ে দিয়েছে ওই সীমান্তে থাকা বিএসএফ(BSF) জওয়ানরা।

এদিকে সুকদেবপুর সীমান্তে ১১৫ নম্বর ব্যাটেলিয়ানের(115 Battalian) জওয়ানেরা সীমান্ত সংলগ্ন এলাকায় ধারে কাছে কাউকে ভিড়তে দিচ্ছে না। কোনরকম যাতে উত্তেজনা না ছড়ায়, তার জন্য বিএসএফের পক্ষ থেকেই কার্যত ওই এলাকার ঘেরাবন্দী করে রাখা হয়েছে। দূর থেকেই সীমান্ত এলাকার নজর রাখছেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, এই সীমান্ত এলাকাতেই কারোর গমের জমি ,কারোর ধানের জমি, আবার কেউ সরিষা চাষ করেছেন। কিন্তু ওপারে দুষ্কৃতীরা সব ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে। তাই বিএসএফ ফেন্সিং দেওয়ার কাজ শুরু করেছে। আমরা বিএসএফকে সমস্ত রকম ভাবে সহযোগিতা করছি। গ্রামবাসীরা সেখানে প্রহরারত বিএসএফ জওয়ানদের সমস্ত রকম সহযোগিতা করছে এই অপরাধ বন্ধের জন্য।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00