Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিষধর সাপের কামড়ে মর্মান্তিক মৃত্যু এক কিশোরীর, শোকের ছায়া পরিবারে

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা ও কাটোয়া:বিষধর সাপের কামড়ে মর্মান্তিক মৃত্যু হল এক কিশোরীর। ঘটনাটা কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে মালদহের মানিকচক অঞ্চলের রামনগর গ্রামে।মৃত কিশোরের নাম রূপালী মন্ডল(৭)। স্থানীয় রামনগর প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পাঠরত সে।বাবা গৌড় মন্ডল পেশায় দিনমজুর।ঘটনার সম্পর্কে জানা গেছে বিগত রবিবার দুপুরে বাড়ির পিছনে থাকা বাথরুমে যাওয়ার সময় তাঁকে বিষধর সাপ ছোবল দেয়।পরিবারের লোকজনকে বিষয়টি জানায় রুপালি।পরিবারের সদস্যরা তাকে তড়িঘড়ি মানিকচক গ্রামীন হাসপাতালে নিয়ে যায়।

যদিও তার অবস্থা আশঙ্কাজনক থাকায় মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ চার দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার গভীর রাতে মৃত্যু হয় রুপালির।মৃত্যুর খবর পরিবারে লোকজনের কাছে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবারে লোকজন। শুক্রবার দুপুরে শোকাহত পরিবারের সাথে দেখা করেন রামনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। ডানা ঘূর্ণিঝড়ের দাপটে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় শুক্রবার দিন ভোট বৃষ্টি হয়েছে। বহু জায়গায় জল জমে রয়েছে। বিষধর সাপের উপদ্রব বৃদ্ধি পেতে পারে তাই আগাম গ্রামের সব হাসপাতালে সাপের কামড়ের প্রতিষেধক ওষুধ মজুদ রাখার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে,ঘুর্নিঝড় ডানার প্রভাবে ঝড় হাওয়া ও বৃষ্টির কারণে কাটোয়া ২ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রাম এলাকায় ধান জমিতে ক্ষতির সম্মুখীন চাষীরা। পুজোর আগে প্রবল বৃষ্টি এবং ডিভিসি-র ছাড়া জলে পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকায় ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছিল। ফের ঘুর্নিঝড় ডানার(Dana) প্রভাবে ঝড় হাওয়া ও বৃষ্টির কারণে এলাকার ধান জমিতে ক্ষতির সম্মুখীন চাষীরা। কারণ মরশুমের এই সময় ধান জমিতে ধান পাকতে শুরু হয়। আর ধান পাকার মুখে এই ঝড় ও বৃষ্টির কারণে কাটোয়া ২ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামের চাষিরা ক্ষতির সম্মুখীন। এই অবস্থায় সরকারি সহায়তা কী মিলবে ? এখন সেদিকেই তাকিয়ে চাষিরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00