Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালদা জেলা পুলিশের এক অন্য মানবিক রূপ

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: সমাজের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বলিষ্ট ভূমিকা রেখেছে পুলিশ বাহিনী। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুলিশকর্মী বিতর্কের জন্ম দিয়েছেন ৷ গুটিকয়েক পুলিশ সদস্যের নীতিভ্রষ্টতার কারণে কিছু অভিযোগ পুরো পুলিশ বাহিনীর উপর এসে পড়ে৷ তবে এর পেছনে নাগরিক সমাজের ভূমিকাও কম দায়ী নয়। তবে এইসব যুক্তি তর্কের উর্ধ্বে উঠে চোখে পড়লো এক অন্য পুলিশ। নিজের দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে সামাজিক দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারেন নি যিনি।

শহরের বুকে আরো একবার মানবিক রূপ পুলিশের। মালদা শহরের ব্যস্ততম রথবাড়ি মোড়ে(Rathbari Crossing) রাস্তার ধারে দীর্ঘদিন ধরে পড়ে ছিলেন এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। বয়স খুব বেশি ৩৪ বা ৩৫। দিনের পর দিন তাকে দেখেও যেন না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে গেছে ব্যস্ততম সমাজ। কিন্তু নজর এড়াতে পারেন নি একজন পুলিশ অফিসারের। তার বাড়ি এবং তার পরিচয় জানতে চাইলে কিছুই বলতে পারেননি সেই ব্যক্তি। কথায় অসামঞ্জস্যতা মেলায় ওই পুলিশ অফিসার বুঝতে পারেন হয়তো তিনি মানসিক ভারসাম্যহীন। পায়ের নিচে একাংশে ঘা হয়ে যাওয়ায় তাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে তার প্রয়োজনীয় চিকিৎসা করান মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। তার মাথার চুল কেটে, স্নান করিয়ে, পোশাক পরিচ্ছদ পরিবর্তন করে ধীরে ধীরে সুস্থ্য রূপ ফিরিয়ে দেন ওই পুলিশ অফিসার। দুবেলা খাওয়ার নিশ্চিত করতে তাকে নিয়ে যান হোমে।

সেখানে কিছুদিন থাকার পর গতকাল বৃহস্পতিবার তাকে ইংরেজবাজার থানা থেকে রওনা করা হয় বহরমপুর মেন্টাল হসপিটালে(Baharampur Mental Hospital)। হয়তো পুলিশের এই সহযোগিতায় আগামী দিনে মানসিক ভাবে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যেতে পারে সেই যুবক, এই তৃপ্তি পেতেই এগিয়ে দিয়েছিলেন সহযোগিতার হাত। জানালেন, রথবাড়ি আউট পোস্ট(Rathbari Out Post) এর দায়িত্বপ্রাপ্ত অফিসার সত্যব্রত ভট্টাচার্য।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00