নিজস্ব প্রতিনিধিঃ মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল জীবন । মাত্র ১৫০ টাকা খরচ করে লটারির টিকিট কেটে কোটিপতি হয়ে গেলেন পরিযায়ী শ্রমিক। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আনন্দিত হয়ে পড়েছে তাঁর পরিবার। জানা গিয়েছে, ওই যুবক হলেন ৩০ বছরের মুন্না আলি । তিনি হলেন মালদহের হরিশ্চন্দ্রপুরের মারাডাঙির বাসিন্দা।
বৃহস্পতিবার মুন্না ১৫০ টাকা খরচ করে ২৫ সেম ডিয়ার লটারি টিকিট কাটেন। ওইদিন সন্ধ্যায় লটারির ফল বেরনোর পর টিকিটের নম্বর মেলাতেই চমকে যান তিনি । মাত্র ১৫০ টাকা থেকে টিকিট কেটে মুন্না পেয়ে যান ১ কোটি টাকা । রাতারাতি কোটিপতি হয়ে যায় মুহূর্তের মধ্যে বদলে যায় তাঁর জীবন। সেইসঙ্গে লটারি জেতার পর মুন্না নিরাপত্তার অভাব বোধ করতে শুরু করেন । বর্তমানে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তাকে বাড়ি থেকে গাড়ি করে থানায় নিয়ে গিয়েছে । মুন্না জানিয়েছেন, ‘লটারি টিকিট কেটে রাতারাতি কোটি টাকা জিতব আশা করিনি। এই টাকা দিয়ে জমি কিনে সুন্দর একটা বাড়ি তৈরি করার ইচ্ছা রয়েছে। ছেলের পড়াশোনাতে এই টাকা কাজে লাগবে।‘
উল্লেখ্য, ১৪ বছর ধরে দিল্লিতে প্লাস্টিকের কাজ করেন মুন্না। সংসারে অভাব থাকলেও মাঝে মধ্যেই তিনি কাটতেন লটারির টিকিট । সেইমত বৃহস্পতিবার টিকিট কাটেন মুন্না । আর তাতে বদলে গেল তাঁর জীবন। হয়ে গেলেন কোটিপতি । বর্তমানে মুন্নার পরিবারে রয়েছে বয়স্ক বাবা, স্ত্রী ও পুত্র। তারাও লটারি জেতার খবর পেয়ে বেশ আনন্দিত ।