Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালদার পাকুয়াহাটে তুলার গুদামে ভয়ংকর আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি,পাকুয়াহাট: মালদা জেলার বামনগোলা থানার অন্তর্গত পাকুয়াহাট এলাকায় শুক্রবার দুপুরে একটি তুলার গুদামে(Cotton Gowdown) আগুন লাগে । এলাকাবাসীর অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিট এর জেরে একটি তুলার গোডাউনে ঘরে আগুন লেগে যায়। যার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ করতে হাত লাগায়। একই সঙ্গে পুলিশ কর্মীরাও হাত লাগায়।

প্রায় ঘন্টাখানেক চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণ আসার পরে দমকলের একটি ইঞ্জিন আসে। কিভাবে আগুন লাগলো তা নিয়ে এখনো সঠিকভাবে কেউ জানতে পারে নি। কতটা ক্ষতির পরিমাণ তাও সঠিকভাবে কেউ বলতে পারেন নি। তবে আগুনে কোন হতাহতের খবর নেই।

তুলার গুদামে যেখানে আগুন লাগে তার খুব কাছে ইলেকট্রিকের ট্রান্সফরমার ছিল । তবে বড় কোন অঘটন ঘটে নি। আগুনলাগার দরুন ওই অঞ্চলে সাময়িকভাবে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।অন্যদিকে, পশ্চিম বর্ধমান দুর্গাপুর মহকুমা হাসপাতালে পোস্টমর্টেম ঘরের পিছন দিকে বৃহস্পতিবার রাতে হঠাৎই আগুন লেগে । গাছের পাতা ও আবর্জনা পড়ে থাকায় দূরত্ব আগুন ছড়িয়ে । খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে। প্রচুর আবর্জনা ও পাতা পড়ে থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে দীর্ঘ সময় লাগে। এই ঘটনা কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00