Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মালদহে অসমের আইডি ব্যবহার করে জাল আধার কার্ড তৈরীর চক্রের হদিশ

Share:

নিজস্ব প্রতিনিধি মালদা: এবার মালদহে অবৈধভাবে জাল আধার তৈরির অভিযোগ। অবৈধভাবে আধার কার্ড সহ বিভিন্ন জাল নথি তৈরির অভিযোগ মালদহের বৈষ্ণবনগরে। অসমের এক ব্যক্তির পাসওয়ার্ড ব্যবহার করে মালদহে বসে আধার কার্ড(Adhar Card) তৈরি করা হচ্ছিল। মালদহের বৈষ্ণবনগরে অনলাইন সার্ভিসের দোকানে হানা পুলিশের। গ্রেফতার দোকান মালিক ও কর্মী। উদ্ধার অন্তত ৭০ টি আধার নথি সহ বেশকিছু বৈদ্যুতিন সামগ্রী। মালদহের বৈষ্ণবনগরের ভগবানপুর এলাকার ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত উৎপল মন্ডল(Utpal Mandal) দোকান মালিক। তার বাড়ি বৈষ্ণবনগরের নন্দলালপুর এলাকায়। অন্যজন সুদীপ্ত মন্ডল(Sudipta Mandal) দোকান কর্মী। তার বাড়ি বৈষ্ণবনগরের চামাগ্রাম এলাকায়। দোকান কর্মী সুদীপ্ত অসমের অজ্ঞাত পরিচয় ব্যক্তির পাসওয়ার্ড ব্যবহার করে কোনওরকম লাইসেন্স বা অথরাইজেশন ছাড়াই আধার কার্ড তৈরির কাজ করছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, রীতিমতো রশিদ দিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছিল বলেও অভিযোগ।

স্থানীয় এক ব্যক্তির কাছে অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। বৈষ্ণবনগর এর ভগবানপুর বিএনসি বাজার এলাকায় অনলাইন পরিষেবার দোকানে রাতেই হানা দেওয়া হয়। হাতেনাতে গ্রেফতার করা হয় দোকান মালিক উৎপল এবং কর্মী সুদীপ্তকে। আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। ধৃত দুইজনকে সোমবার দুপুরে মালদা জেলা আদালতে(Malda Court) পেশ করে তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ । এই চক্রে অসমের সূত্র খুঁজে মালদা পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00