Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চাঁচলে ছাগল নিয়ে বিবাদ,মাথা ফাটল একই পরিবারের পাঁচজন সদস্যের

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: ছাগল নিয়ে বিবাদ,মাথা ফাটল একই পরিবারের পাঁচজন সদস্যের।গুরুতর জখম এক বৃদ্ধ।তাকে মালদা হাসপাতালে রেফার করা হয়েছে।পাশাপাশি ঘটনায় এক বিধবাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।মঙ্গলবার মালদহের(Malda) চাঁচল-১ নং ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর গোপালপুরের(Gopaballavpur) ঘটনা।শ্লীলতাহানি সহ মারধরের লিখিত অভিযোগ করেছেন আক্রান্তের পরিবার।অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত,দীর্ঘদিন ধরে তাদের পুরোনো বিবাদ লেগেই রয়েছে।মঙ্গবার বানিজুদ্দিনের ছাগল প্রতিবেশী সুলতান আলীর ভিটায় চলে যাওয়ায় সকালে শুরু হয় ঝগড়া।বানিজুদ্দিন বাজার থেকে বাড়িতে ফেরার সময় পিছন দিক থেকে সুলতান আলী দলবল নিয়ে বাঁশ দিয়ে মারধর করে বলে অভিযোগ।বানিজুদ্দিনের চিৎকারে ছুটে আসে বাবা,স্ত্রী ও মেয়ে সহ পরিবারের সদস্যরা।তাদেরকে সবাইকে বাঁশ,লাঠি,লোহার রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।

ঘটনায় বানিজুদ্দিন সহ তার মেয়ে ও স্ত্রীর মাথা ফেটে রক্তপাত শুরু হয়।সেসময় তার বিধবা মেয়েকে শ্লীতাহানি করা হয় বলে অভিযোগ।তাদের চাঁচল(Chachal) সুপার স্পেশাল্যাটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।তবে বানিজুদ্দিনের বাবা জৈনুদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় মালদা রেফার করা হয়েছে। ঘটনায় সুলতান আলী,জাহিরুদ্দিন,মাজম আলী,সাদেক আলী সহ মোট আটজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন বানিজুদ্দিন।যদিও মারধর ও শ্লীলতাহানির ঘটনা মিথ্যে বলে দাবি করেছেন সুলতান আলীরা।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00