Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Women Trafficking: পাচার হয়ে যৌনপল্লিতে, সেখানেই প্রণয়, বিয়ে করে সংসারী ঝুমা

ঝুমা মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাকিদের মতো মহিষাদলের ঝুমাও পাচার হয়ে গিয়েছিল। কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়েছিল সমাজের মূল স্রোতে ফিরে আসার। যৌনপল্লীতে আসা এক যুবকের সঙ্গে পরিচয় হয় ঝুমার। তাঁর সঙ্গে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। স্থানীয় ক্লাবের সহযোগিতায় দুই হাত এক হল। নরকের জগত থেকে শ্বশুরবাড়ি চললেন মহিষাদলের ঝুমা।
ঝুমা মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা। অল্প বয়সেই সে বাবা-মাকে হারায়। পিতৃ-মাতৃহীন এই নাবালিকাকে চাকরির লোভ দেখায় পাচারকারীরা। বিশ্বাসও করেছিল। কিন্তু চাকরি মানে যে নিজের দেহ বিক্রি করে টাকা রোজগার করতে হবে, সেটা একবারের জন্য বুঝতে পারেনি ঝুমা। বুঝল যখন, তখন সে পাকে-চক্রে জড়িয়ে পড়েছে। মেটাতে হয়েছে খদ্দেরদের খিদে। জানা গিয়েছে, এই যৌনপল্লীতে খাবার সরবরাহ করতেন বাসুলিয়ার বাসিন্দা পেশায় হোটেল ব্যবসায়ী ছোট্টু দাস। সেই সূত্রেই তাদের আলাপ। মাস পাঁচেক আগে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন দু’জন।
প্রথমদিকে ছোট্টুর পরিবার এই সম্পর্ক মেনে নিতে পারেনি। পাশাপাশি যৌনপল্লী থেকে মেয়েকে আনা সহজ নয়, সেটাও পরিবার বুঝতে পারে। শুরু হয় অন্য লড়াই। অনন্য সাধারণ এই প্রেমের গল্প স্থানীয় ক্লাবের কর্মকর্তাদের কানে যায়। তারাই সাহায্যের হাত বাড়ি দেন। সোমবার রাতে ক্লাবঘরে বসেছিল বিয়ের আসর। সেখানে দু হাত এক হল। ছেলের পরিবারের উপস্থিতিতে ক্লাবের সদস্যরাই সম্প্রদান করেন। নতুন জীবনে প্রবেশ করতে পেরে চোখের জল ধরে রাখতে পারছিলেন না ঝুমা।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00