নিজস্ব প্রতিনিধি,বারাসত: দুপুরবেলা বাড়িতে থাকা বয়স্ক ব্যক্তিদের টার্গেট করে প্রতারণার ছক।সাধারণ মানুষকে ফোন করে তাকে লোন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার যাবতীয় তথ্য তুলে নিয়ে তার থেকে টাকা লুট করা হত। এইরকম একটি চক্রের সন্ধান পেল বারাসত পুলিশ(Barasat Cyber Crime Police)। ৪২ টা মোবাইল ,দুটো ল্যাপটপ(Laptop) ,একটা ডেক্সটপ(Desktop) উদ্ধার করেছে পুলিশ ।এগুলো সাহায্যে বিভিন্ন মানুষকে ফোন করে বোকা বানিয়ে তাদের ব্যাংকের একাউন্টে টাকা থাকা আত্মসাৎ করতো এই চক্র। সাধারণ মানুষকে ফোন করে বিভিন্ন উপায়ে তাদেরকে দুর্বল করে তাদের কাছ থেকে টাকা নিয়ে নিত। উত্তর ২৪ পরগনা জেলা সাইবার ক্রাইম থানা মোট ছয় জনকে গ্রেফতার করেছে এই ঘটনায়।শুক্রবার তাদের বারাসত আদালতে পেশ করা হয়। এরমধ্যে তিনজন পুরুষ তিনজন নারী।
বারাসত স্টার মলের বিপরীতে অফিস নিয়ে ফাইবারের মাধ্যমে ফোন করে নানা অছিলায় টাকা হাতিয়ে নেওয়ার চক্র চলাত এই চক্র।সাধারণ মানুষকে ফোন করে তাকে লোন পাইয়ে দেওয়ার নাম করে তার যাবতীয় তথ্য তুলে নিয়ে তার থেকে টাকা লুট করা হতো। সমস্ত টাকা প্রথমে যেত তাদেরই ভাড়া করা ব্যাংক একাউন্টে। সেখান থেকে সেই টাকা তারা বিভিন্ন একাউন্টে ট্রান্সফার করতেন। দীর্ঘদিন ধরে এবং ব্যবসা আরো বড় করবার জন্য এই সংস্থা আরও ডিজিটাল লোক নেওয়া শুরু করেন।
পুলিশ তদন্ত করতে গিয়ে মোট ৩৪ জন কর্মী সেখানে কাজ করেন জানতে পারে। সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত প্রত্যেককে কাজ করতে হত।তার মধ্যে ২৩ জন উপস্থিত ছিলেন ।এর মধ্যে যে ৬ জন মাথা, সেই ছয় জনকেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম শুভ সিংহ (৩৪), সঞ্জীব মজুমদার (৩৬), সুমন দে (৩৩) ,পূজা বিশ্বাস (২৪), ঝিলিক দাস(২৮), শম্পা দে (৩২)। ধৃতদের বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া ,নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, ঘোলা ও বারাসতে।