Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তারাপীঠে সারারাত খোলা থাকছে গর্ভ গৃহের দরজা

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: আজ কালী পুজো। তারার অঙ্গে শ্যামার আরাধনা। সেই পুজো দেখতে পুর্ন্যার্থীদের ভীড় জমেছে পূর্ণ তীর্থ তারাপীঠে। রবিবার দুপুর ২ টো ৩৪ মিনিটে শুরু হয়েছে অমাবস্যার তিথি। অমাবস্যা তিথি শুরু হতেই মা তারাকে পুজো দেওয়ার হিড়িক শুরু হয়েছে। রাতের পুজোর প্রস্তুতি চলছে তারাপীঠ মন্দিরে(Tarapith Temple)। আজ ভোর চারটের সময় মা তারার শিলামুর্তিকে মহাস্নান করানো হয়। তারপর মা তারাকে রাজবেশে সাজিয়ে মঙ্গল আরতি করা হয়।

তারপরেই ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। ভোর থেকে মা তারাকে শ্যামা রূপে পুজো করা হচ্ছে। তারাপীঠে। মা তারা সব দেবীর উর্ধ্বে। তাই তারাপীঠে কোন দেবী মূর্তি পুজোর চল নেই। সেই কারণেই মা তারা(Maa Tara) অঙ্গে শ্যামা পুজো করা হচ্ছে। দুপুরে ভাত, পোলাও, ডাল, পাঁচ রকম ভাজা, পাঁচ রকম তরকারি, মাছ, বলির পাঁঠার মাংস, শোল মাছ পোড়া, চাটনি, পায়েস,পাঁচ রকম মিষ্টি ও কারন বারি দিয়ে মা তারাকে মধ্যাহ্ন ভোগ নিবেদন করা হয়। সন্ধ্যা ছ’টা নাগাদ হবে সন্ধ্যা আরতি। তারপর খই, মুড়কি, লুচি ও মিষ্টি দিয়ে শীতল ভোগ নিবেদন করা হবে।

রাত্রি ১০ টা নাগাদ মা তারাকে স্বর্ণ অলঙ্কার ও ডাকের সাজে রাজ রাজেশ্বরী বেশে সাজানো হবে। তার পর শুরু হবে নিশি পুজো এবং বিশেষ আরতি। আজ সারারাত মন্দিরের গর্ভ গৃহের দরজা খোলা থাকবে জনসাধারণের জন্য। অন্যদিকে কলকাতার কালীঘাটে(Kalighat) মা কালীকে লক্ষী রূপে এবং দক্ষিণা কালীকে দক্ষিণেশ্বরে পূজা করা হচ্ছে। কঙ্কাইতলা থেকে শুরু করে অন্যান্য জায়গাতেও মা পূজিত হচ্ছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00