Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোট শুরুতেই বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী  অগ্নিমিত্রা-অভিজিৎ- হিরণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে ষষ্ট দফায় লোকসভা নির্বাচন। শুরু হয়েছে বাংলার আট লোকসভা আসনের ভোট। তার মধ্যে পাঁচটি আসনই জঙ্গলমহলের। বাকি তিনটি আসন হল-পুর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথি এবং পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর।  এদিন ভোট গ্রহণের শুরুতেই স্থানীয়দের  বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং হিরণ চট্টোপাধ্যায়।

এদিন সকালে বিজেপি প্রার্থী  হিরণের গাড়ি দেখা মাত্রই কেশপুরে লাঠি হাতে বিক্ষোভ দেখান শুরু করেন সাধারণ মানুষের। হিরণের বিরুদ্ধে ভোট প্রক্রিয়া বানচাল করার প্রতিবাদে রাস্তা নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অন্যদিকে এই একই চিত্র ধরা পড়ল মেদিনীপুরে। শনিবার বিশাল কনভয় নিয়ে খড়গপুরে গ্রামে ঢুকতেই বিক্ষোভের মুখে পড়লেন  মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। প্রথমে পুলিশ তাঁর কনভয় আটকে দেয়। তারপর স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে। এই প্রসঙ্গে অগ্নিমিত্রার দাবি,’ আমার কনভয়ে মোট তিনটি গাড়ি রয়েছে। রাজ্য পুলিশ এটা সহ্য করতে পারছে না। সেইজন্যই আমাকে আটকাচ্ছে।‘

এছাড়াও এদিন বিক্ষোভের মুখে পড়েছেন হলদিয়ায় বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুথের বাইরে  তাঁর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বারবার বিক্ষোভের মুখে পড়ছেন  বিজেপি প্রার্থীরা। কিন্তু কেন এই বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা ? তা নিয়ে রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00