Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দাঁইহাট ও কাটোয়া স্টেশনে চলছে কাজ, হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন

রবিবার ছুটির দিনে পূর্ব বর্ধমানের দাঁইহাট ও কাটোয়া স্টেশনের মাঝে কাজ চলবে। তাই হাওড়া ডিভিশনের একাধিক রুটে বাতিল করা হয়েছে লোকাল ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার ছুটির দিনে পূর্ব বর্ধমানের দাঁইহাট ও কাটোয়া স্টেশনের মাঝে কাজ চলবে। তাই হাওড়া ডিভিশনের একাধিক রুটে বাতিল করা হয়েছে লোকাল ট্রেন। যার জন্য ছুটির দিনে দরকারি কাজ থাকলেও এড়িয়ে চলুন ডিভিশনের আওতায় থাকা রুট গুলিকে। রবিবার ব্যান্ডেল কাটোয়া ডাবল লাইন শাখায় পাটুলি এবং কাটোয়া স্টেশনের মধ্যে ১৩ ঘণ্টা ৪০ মিনিটের পাওয়ার ব্লক চলবে। সেইসঙ্গে সালার এবং টেনিয়া স্টেশনের মধ্যে চলবে পাওয়ার এবং ট্র্যাফিক ব্লক। তাই রবিবার বেশিরভাগ ট্রেন বাতিল থাকবে। শনিবার রাত থেকেই বন্ধ হয়ে যাবে ওই শাখার কিছু ট্রেন।

হাওড়া, মালদা, আজিমগঞ্জ, ব্যান্ডেল, কাটোয়া থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ শাখায় ট্রেন বাতিলের জন্য কিছুটা বিপাকে পড়তে হতে পারে নিত্যযাত্রীকে। বাতিল থাকছে এই ট্রেনগুলি: হাওড়া থেকে বাতিল থাকবে – ১৩৪৬৫ আপ এবং ৩৭৯১৯, ব্যান্ডেল থেকে বাতিল থাকবে – ৩৭৭৪৭৪ এবং ৩৭৭৫১। কাটোয়া থেকে বাতিল থাকবে -৩৭৯১৪, ৩৭৯১৬, ৩৭৯১৮, ৩৭৯২০, ৩৭৭৪৪, ৩৭৯২২, ৩৭৭৪৬, ৩৭৭৪৮, ৩৭৯২৪, ৩৭৯২৬, ৩৭৭৫০, ৩৭৭৫২, ৩৭৯২৮ এবং ৩৭৭৫৪। একই সঙ্গে কাটায়ো থেকে বাতিল থাকবে ০৫৪৩৫ আপ, ০৩০৪১ আপ, ০৩০৬৭ আপ, ০৩০৩৫ আপ, ০৩০৫৯ আপ, ০৩০৬১ আপ, ০৩০১৫ আপ, ০৩০১৭ আপ ও ০৩০৮৩ আপ ট্রেনগুলি। মালদা থেকে বাতিল থাকবে- ১৩৪৬৬ ডাউন লোকাল। আজিমগঞ্জ থেকে বাতিল থাকবে – ০৩০৪২ ডাউন, ০৩০৬৮ ডাউন, ০৩০৬০ ডাউন, ০৩০৩০৬ ডাউন, ০৩০৬২ ডাউন, ০৩০৯৬ ডাউন, ০৩০৮৪ ডাউন এবং ০৩০৯৮ ডাউন, আহমেদপুর থেকে বাতিল থাকবে – ০৩০৬৬ ডাউন লোকাল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00