দুর্গাপুজোর সাথে পাল্লা দিয়ে বর্ষবরণে দেদার মদ বিক্রি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজো হোক বা কালীপুজো, মদ বিক্রি সব থেকে বেশি থাকে এই সময়েই। এবার সেই তালিকায় যুক্ত হল বড়দিন এবং নিউ ইয়ার্স। মদ বিক্রিতে সমান সমান টক্কর দিয়ে উঠে এসেছে এই দুই মরসুম।

আবগরি দফতর সূত্রে খবর, দুর্গাপুজোর শুধু নবমী ও দশমীর দিনে মদ বিক্রি হয়েছে চার কোটি করে মোট আট কোটি টাকা। অন্য দিকে, কালীপুজো ও বিসর্জনের দিন মিলিয়ে বিক্রি হয়েছে ১৫ কোটি টাকার মদ। তুলনায় ইয়ার এন্ডিং কিছুটা পিছিয়ে থাকলেও ক্রমশ তা বাঙালির সেরা উৎসবের ধরাছোঁয়ার মধ্যে চলে আসছে। বড়দিন, ৩১ ডিসেম্বর ও নতুন বছরের পয়লা জানুয়ারি, এই তিন দিনে মদ বিক্রিতে পূর্ব বর্ধমান অল টাইম রেকর্ড করেছে বলে দাবি। ২৫ ডিসেম্বর জেলায় মদ বিক্রির পরিমাণ প্রায় তিন কোটি টাকা। আর বর্ষবরণের উৎসবে বিক্রি পৌঁছে যায় ৩ কোটি ৭০ লক্ষ টাকায়। পয়লা জানুয়ারি ওই অঙ্ক পৌঁছয় ৫ কোটি ২ লক্ষে। সব মিলিয়ে জেলায় ওই তিন দিনে প্রায় ১২ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।

সূত্রের খবর, জেলায় মদ বিক্রির পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। শুধু নভেম্বর ও ডিসেম্বর মাসে মিক্রি হয়েছে প্রায় ১৪৬ কোটি টাকার মদ। জিটি রোডের মদ ব্যবসায়ী সায়ন্তন সোম বলছেন, ‘এ বার পুজো থেকে বর্ষবরণে রাম, হুইস্কির বিক্রি ভালোই হয়েছে। তবে ভদকার বিক্রি তুলনামূলক কম। বিভিন্ন কোম্পানির বিয়ারের বিক্রিও ভালো। অনেকটা সময় দোকান খুলে রাখতে পেরেছিলাম আমরা, ফলে গ্রাহকদের ফিরে যেতে হয়নি।

দেশি মদের বিক্রিতে অবশ্য খুব একটা হেরফের হয়নি। খোসবাগানে একটি দেশি মদের দোকানের কর্মী শেখ আখতার জানাচ্ছেন, তাঁদের দোকানে প্রতিদিন বিক্রি ভালোই হয়। পুজো বা নতুন বছরে বিক্রির তফাৎ তাঁরা বুঝতে পারেননি।জেলা আবগারি দপ্তরের আধিকারিক সন্দীপ ভুঁইয়া এতে নিজেদের সাফল্য দেখছেন। তিনি বলেন, ‘অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযানে ভালো ফল মিলেছে। উৎসবের মরশুমে অবৈধ মদ বিক্রি বন্ধে কড়া পদক্ষেপ করা হয়েছিল।

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

সুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক, এলাকায় প্রবল চাঞ্চল্য

রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ, চলতি সপ্তাহে ২দিন বন্ধ থাকছে স্কুল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]