লিলুয়ার রেল ব্রিজের ওপর ভয়ংকর পরিস্থিতি, ঘটতে পারে বড় বিপত্তি, উদাসীন রেল দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি,লিলুয়া: হাওড়া জেলার লিলুয়ার রেলের ওভার ব্রিজের বেরিয়ে পড়েছে কঙ্কাল। আতঙ্কিত সাধারণ মানুষ। যেকোনো সময় ঘটে যেতে পারে বড়সড়ো বিপত্তি।এই ব্রিজ এমন একটি জায়গায় অবস্থিত সেটা হল বালি বিধানসভার(Bally Assembly) লিলুয়া অঞ্চল এর সঙ্গে যোগাযোগ করার একমাত্র উপায়। আর তারই অবস্থা এমন যে পথচারী, নিত্য যাত্রী, থেকে শুরু করে স্কুল পড়ুয়া রাও আতঙ্কিত হয়ে রয়েছে কারণ ব্রিজের রাস্তার মধ্যে দেখা যাচ্ছে লোহার রড বেরিয়ে পড়েছে গর্ত থেকে। আর সাধারণ পথ চলতি মানুষজনের বক্তব্য,জীবনের ঝুঁকি ও মৃত্যুকে সঙ্গে নিয়ে প্রত্যেকদিন এই ব্রিজ দিয়ে চলাচল করতে হচ্ছে। এই লিলুয়া অঞ্চল একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যে কারণে এই ব্রিজের উপর দিয়ে প্রচুর ওভার লোডেড গাড়ি, বড় বড় লরি, বাস সবই যাতায়াত করে। কিন্তু সরকারের কোন নজরদারি নেই এই ব্রিজ নিয়ে।

যদিও ব্রিজে সংস্কারের দায়িত্ব যেমন পশ্চিমবঙ্গ সরকারের(Westbengal Goverment) রয়েছে তেমনি রয়েছে রেল কর্তৃপক্ষেরও । কারণ এই ওভার ব্রিজটি রেললাইনের ওপর দিয়ে গেছে তাই দুই সরকারের সেতুটির দেখাশোনা করার প্রয়োজন রয়েছে। কিন্তু দুই সরকার নির্বিকার। এই নিয়ে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৈলাস মিশ্রকে জিজ্ঞাসা করা হয় তখন তিনি জানান ,এই ব্রিজে দুটো পার্ট রয়েছে ।একটার দেখাশোনা ও মেরামতি কাজের জন্য PWD দায়ী। এবং মাঝখানের অংশটা রেল কর্তৃপক্ষ আন্ডারে পড়ে এবং তার মেরামতি ও দেখভাল করার দায়িত্ব রেল কর্তৃপক্ষের। যে জায়গাটা দিয়ে ব্রিজের লোহার রড গুলি বেরিয়ে পড়েছে। সেই জায়গাটা রেলওয়ে কর্তৃপক্ষ আন্ডারে পড়ে। তাই এটার মেরামতির কাজও রেলওয়ে কর্তৃপক্ষকে করতে হবে।কৈলাস মিশ্র সংবাদমাধ্যমের কাছ থেকে খবর পাওয়ার পরেই PWD র আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন এবং কিছুক্ষণের মধ্যেই আধিকারিকরা এসে পরিদর্শন করে যান।

তারা জানান এই দুর্বিসহ অবস্থা কে ঠিক করার জন্য বহুবার রেল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা নির্বিকার। কোন রকম ভাবেই কোন কিছু করছেন না।কবে এই ব্রিজ ঠিক হবে সেই দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ। যদিও সোনা গিয়েছে রেল কর্তৃপক্ষ উদাসীন থাকলেও রাজ্য সরকার নিজে উদ্যোগ নিয়ে পুজোর আগেই ওই সেতু মেরামতি করে দেবে। আরো জানা গিয়েছে বালি পৌরসভা এলাকায় যে জঞ্জাল অপসন নিয়ে সমস্যা ছিল তাও মিটে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত জঞ্জাল অপসারণ এজেন্সির কর্মীরা রাস্তায় নেমে সমস্ত আবর্জনা পরিষ্কার করে নেবে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]