Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাধ্যমিকের সময়বদল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে মুখ্যমন্ত্রীকে চিঠি

মাধ্যমিক পরীক্ষার সময়বদলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই ফেব্রুয়ারি মাস। সেই মাসেই রয়েছে মাধ্যমিক পরীক্ষা(Madhyamik Exam 2024)। এবার আবার মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে এসেছে। তা নিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। আর এটা নিয়ে আপত্তি তুলেছেন পরীক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক–শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। কিন্তু সেই আপত্তিতে কাজ হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ হাতে সময় খুব কম। তার মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে। আর তাই দ্রুত সিদ্ধান্ত যাতে নেওয়া যায় তার জন্য এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) চিঠি দিলেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। সেই চিঠিতে তাঁরা মাধ্যমিক পরীক্ষার সময়বদলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া শিক্ষক–শিক্ষিকাদের দাবি, পরীক্ষার সময় এগিয়ে আসায় নানা অসুবিধা তৈরি হবে। মূল পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রশ্নপত্র নিতে থানায় ভোর ৬টার মধ্যে আসতে হবে। শীতের সকালে খুব ভোরে বাড়ি থেকে বার হওয়া বেশ কষ্টকর, যানবাহণও সেভাবে মেলে না। প্রধান পরীক্ষা কেন্দ্রের অধীনে থাকা কেন্দ্রগুলিতে প্রশ্নপত্র পৌঁছতে হবে সকাল ৮টার মধ্যে। কোনও কারণে সেটা না হলে পরীক্ষা শুরু করতে দেরি হয়ে যাবে। পার্বত্য, তরাই, ডুয়ার্স, দক্ষিণবঙ্গ, জঙ্গলমহলের জেলাগুলির প্রত্যন্ত পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধায় পড়তে হবে। পরীক্ষা কেন্দ্র বাড়ি থেকে দূরে হলে তো কথাই নেই। সকালের কুয়াশায় ট্রেন বাতিলও থাকতে পারে। প্রয়োজনে সময় সকাল ১০টা ৪৫ করা হোক। কার্যত বিস্তর অসুবিধার কথা তুলে ধরেছেন শিক্ষক–শিক্ষিকারা। এমনকী নতুন সূচি প্রত্যাহার করার দাবিতে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ) মধ্যশিক্ষা পর্ষদকে স্মারকলিপিও দিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00