Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হঠাৎ ঝাঁপিয়ে পড়ে যুবকের মাথা কামড়ে ধরল চিতাবাঘ, তারপর…

ঝোপের মধ্যে ছিল একটি চিতাবাঘ। পরে যুবকের ওপরে ঝাঁপিয়ে পড়ে ওই চিতাবাঘ। তাঁর মাথায় কামড় দেয়। থাবা ও কামড়ে ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত হন যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার সকালে নাগরাকাটা ব্লকের বামনডাঙা মডেল ভিলেজের কাছে চিতাবাঘের আক্রমণে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। আহত ব্যক্তিকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে প্রাথমিক চিকিৎসার পর মাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (HOSPITAL) রেফার করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

জানা গিয়েছে, মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানের বাসিন্দা সতীরাম নায়েক। ৩২ বছরের ওই  যুবক মডেল ভিলেজের কাছে শৌচকর্ম সারতে গিয়েছিলেন। সেখানেই ঝোপের মধ্যে ছিল একটি চিতাবাঘ। পরে যুবকের ওপরে ঝাঁপিয়ে পড়ে ওই চিতাবাঘ। তাঁর মাথায় কামড় দেয়। ওই চিতাবাঘের থাবা ও কামড়ে ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত হন যুবক।

এরপর তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে চিতাবাঘটি ওই যুবককে ছেড়ে জঙ্গলে ঢুকে পড়ে। এরপরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সুলকাপাড়ায় আসেন খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00