Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নন্দকুমার থেকে দীঘাগামী রেল লাইনে ধস, বন্ধ ট্রেন চলাচল

ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নন্দকুমার থেকে দীঘাগামী রেল লাইনে ধসের জেরে বন্ধ ট্রেন চলাচল। শনিবার পূর্ব মেদিনীপুরের উত্তর নরঘাট এলাকার গিরির চক এলাকায় রেল লাইনে ধস নামার ঘটনা ঘটে। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার উত্তর নরঘাট এলাকার গিরির চক এলাকায় রেল লাইনের মাঝে বিশাল গর্ত দেখতে পান স্থানীয় মানুষজন। যে কোনও মুহূর্তে বড় বিপদ ঘটে যেতে পারে, সেই আশঙ্কায় তাঁরা বিষয়টি জানিয়ে খবর দেন নন্দকুমার রেল স্টেশনে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। সেই সঙ্গে রেলের ইঞ্জিনিয়াররাও পৌঁছন ঘটনাস্থলে। প্রায় ১৫ ফুটের মতো বিশাল গর্ত তৈরি হয়েছে দুই লাইনের মাঝামাঝি স্থানে।

কীভাবে এমন ধস নামল তা খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। ধসের কারণে ওই লাইনে অনির্দিষ্ট কালের জন্য ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে রেলের তরফে। কাজ শুরু করেছেন রেলের কর্মীরা। লাইনের কাছাকাছি জায়গা থেকে মাটি ও পাথর দিয়ে রেলের কর্মীরা গর্ত বন্ধ করার জন্য চেষ্টা শুরু করেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00