ভর সন্ধেতে মুর্শিদাবাদে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, ঘেরাও লালগোলা থানা

Share:

নিজস্ব প্রতিনিধি মুশিদাবাদ: রাজনৈতিক বিবাদে জেরে রবিবার সন্ধে নাগাদ মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত শীতেশনগর গ্রামে কুপিয়ে খুন করা হল তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মীকে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম হাজিকুল ইসলাম(Hazikul Islam)। তার বাড়ি শীতেশনগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে হাজিকুল ইসলাম নামে তৃণমূল কংগ্রেসের ওই সক্রিয় কর্মীর সাথে বাম সমর্থক তার পরিবারের কয়েকজন সদস্যের দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছিল।

সেই ঘটনার জেরে এবছর ১৯ জুন এবং ২৪ জুলাই লালগোলা থানাতে দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছিল হাজিকুলের পরিবারের তরফ থেকে। পরিবারের সদস্যদের হাতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালেও ভর্তি ছিলেন হাজিকুল। সম্প্রতি সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন। তারপরই আজ তার উপর প্রাণঘাতী হামলা হয়। মৃতের স্ত্রী মাহবুবা বিবি অভিযোগ করেন ,”পারিবারিক বিবাদের জেরে আমার দেওর খায়ের শেখ , সাবিরুল শেখ এবং তাদের ছেলেরা এই খুন করেছে। আমি সকলের কঠোর শাস্তি দাবি করছি। ”

তৃণমূল কর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বিক্ষোভে ফেটে পড়েন ওই গ্রামের তৃণমূল কর্মী সমর্থকরা। গ্রাম থেকে পুলিশকে দেহ সরাতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছে দেহটি উদ্ধার করে লালবাগ হাসপাতালে(Lalbag Hospital) নিয়ে যায়। এরপরই কয়েক’শ তৃণমূল কর্মী-সমর্থক লালগোলা থানাতে(Lalgola P.S.) জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ সূত্রে জানা গেছে -এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। এলাকায় উত্তেজনায় রয়েছে। প্রচুর পরিমাণে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]