Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভিআইপি রোডে লেকটাউন ট্রাফিক গার্ডে গাড়ির মালিককে মারধর

Share:

নিজস্ব প্রতিনিধি,লেকটাউন : নো পার্কিং – এ গাড়ি রাখাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের সাথে বচসা গাড়ির মালিকের। মারধরের অভিযোগ লেকটাউন গার্ডের ট্রাফিক পুলিশ কর্মীর বিরুদ্ধে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি বাঙ্গুর এভিনিউ (Bangur Avenue) নো- পার্কিংয়ে রাখা ছিল। সেই সময় গাড়িটি লেকটাউন ট্রফিক গার্ড (Laketown Traffic Guard) তুলে নিয়ে আসে । গাড়ির মালিকরা যখন গার্ডে কথা বলতে আসে তার ওপর পাঁচ থেকে ছয় জন ট্রাফিক গার্ডের পুলিশ কর্মী চড়াও হয়। মারধর করে বলে অভিযোগ । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। দুজনকে মারধর করা হয় বলে অভিযোগ । তদন্তে লেকটাউন থানার (Lake town P.S.) পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে বাঙ্গুর এভিনিউ এবং লেকটাউন ট্রাফিক গার্ডের সামনে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেছে।

পাল্টা অভিযোগ গার্ডের, তারাই নাকি এসে প্রথমে পুলিশকে ধাক্কা দেয়। লেকটাউন থানা উভয়ের অভিযোগের সত্যতা যাচাই করে দেখছে। স্থানীয় মানুষজনের অভিযোগ, গাড়ির কাগজপত্র চেকিং এর অছিলায় প্রতিনিয়ত লেকটাউন ট্রাফিক গার্ডের সামনে সাধারণ মানুষকে হেনস্তা করে সেখানকার পুলিশ কর্মীরা। বিশেষত সিভিক ভলেন্টিয়াররা (Civic Vollenteer) ভিআইপি রোডের ওপর দাঁড়িয়ে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে গাড়ি চালকদের সঙ্গে ।

প্রায় প্রতিদিন মালপত্র বহনকারী(Goods Vehicale) গাড়িগুলিকে কাগজপত্রর তথ্য যাচাই করে দেখার অছিলায় হেনস্থা করা হয় বলে অভিযোগ লেকটাউন ট্রাফিক গার্ডের বিরুদ্ধে। অতি শীঘ্রই এলাকার মানুষজন ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটের আধিকারিকদের দ্বারস্থ হবে বলে জানা গিয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00