Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পঞ্চায়েতে প্রার্থী দিচ্ছে কুড়মিরা

'ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি'-র সিদ্ধান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনে (PANCHAYET ELECTION) কোনও রাজনৈতিক দলকে সমর্থন নয়। নিজেদের জনজাতির লোককেই প্রার্থী করা হবে। এমনটাই সিদ্ধান্ত নিল কুড়মি সংগঠন ‘ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি’। 

শুক্রবার সাংবাদিক বৈঠক করে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মূলত রাজ্যের শাসক দল তৃণমূলের বিরোধিতা করা হবে। সেই সঙ্গে বিরোধিতা করা হবে বিশেষ এক সম্প্রদায়ের প্রার্থীদের। উল্লেখ্য, আদিবাসী সম্প্রদায়ের একাংশ কুড়মিদের দাবির বিরোধিতা করে রাস্তায় নেমেছে। তাঁদের বিরোধিতা করার পাল্টা পন্থা নিলেন কুড়মিরা (KURMI)। সূত্রের খবর, নির্দিষ্ট কিছু জায়গায় কুড়মিরা তাঁদের প্রার্থী দেবেন। 

আগামী ১০ জুন ও ১১ জুন আদিবাসী কুড়মি সমাজের বৈঠক। মনে করা হচ্ছে, এই সংগঠনও একমত হবে ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের সঙ্গে। উল্লেখ্য, নিজেদের দাবিদাওয়া নিয়ে রেল ও জাতীয় সড়ক আগেও অবরোধ করেছিলেন কুড়মিরা (KURMI)। তারপরে বিভিন্ন সময়ে জারি থেকেছে বিক্ষোভ কর্মসূচি। পুজোর আগে ফের রেল অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে গত ৬ জুন। 

কুড়মিদের এই সংগঠনের (আদিবাসী কুড়মি সমাজ) নেতা অজিত মাহাতো বলেন, আগামী ২০ সেপ্টেম্বর হবে ‘রেল টেকা’। অবশ্য জানা যায়নি, সমস্ত কুড়মি সংগঠন এই কর্মসূচিতে যোগ দেবে কি না-তাও। রাজ্যের ৩ জায়গায় কুড়মিরা এই কর্মসূচি চালাবে। পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা এবং ঝাড়খণ্ডে-ও চলবে রেল অবরোধ। জানা গিয়েছে, ওড়িশার ৪ জায়গা এবং ঝাড়খণ্ডের ৩ জায়গায় চলবে রেল আটকানোর কর্মসূচি। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00