Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আবাস যোজনায় কেন্দ্রীয় দল পরিদর্শনে এলে লাভই হবে, কারণ বললেন কুণাল

বলেন, কেন্দ্রীয় দল এলে জনগণ ক্ষুব্ধও হবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ‘আবাস যোজনা’ (ABAS YOJANA) প্রকল্পের কাজ পরিদর্শন করছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। বিভিন্ন এলাকা ঘুরে দেখছে একাধিক দল। তা নিয়েই মুখ খুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বললেন, এতে আখেরে লাভই হবে।

‘আবাস যোজনা’ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। যদিও দুর্নীতিতে জড়িয়েছে একাধিক বিজেপি নেতানেত্রীরই নাম। সেই তালিকায় রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাবার নামও। বিজেপির এমন ‘বড়লোক’ সুবিধা প্রাপকদের নামের তালিকা প্রকাশ করেছে তৃণমূল।

এদিন তৃণমূল মুখপাত্র কুণাল বলেন, কেন্দ্রীয় দল যত আসবে তত লাভ হবে রাজ্য এবং তৃণমূলের। কারণ হিসেবে তিনি বলেন, কেন্দ্রে মিথ্যে অভিযোগ জানিয়েছে বিজেপি। কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে সব দেখলে বুঝতে পারবে বঙ্গ বিজেপির অভিযোগ মিথ্যে। যার বাড়ি পাওয়া উচিৎ, তিনিই পেয়েছেন।

তিনি বলেন, কেন্দ্রীয় দল এলে জনগণ ক্ষুব্ধও হবেন। কারণ, মানুষ জানে কেন্দ্র রাজ্যের প্রাপ্য টাকা দিচ্ছে না, অথচ ঘুরে ঘুরে দেখছে কেন্দ্রীয় দল। সরাসরি ওই সব দলের সদস্যদের কাছেই কৈফিয়ত চাইবেন সাধারণ মানুষ।

বিরোধী দলের ভূমিকা এমন হওয়া উচিৎ নয় দাবি করে কুণাল বলেন, বিজেপি নিজেদের ট্রেনিং ক্যাম্পের আয়োজন করুক। তাতে তৃণমূল নেত্রীকে ‘রাজনীতি’ শেখানোর আবেদন জানাক। বিরোধী দলের ভূমিকা কেমন হওয়া উচিৎ তা শিখিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, ‘দিলীপ, মিঠুন, শুভেন্দু, সুকান্তকে দিয়ে বিজেপি চলবে না’।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00