Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২ ইসিএল কর্তা গ্রেফতার, ‘সর্ষের মধ্যে ভূত’ বলে কেন্দ্র ও কেন্দ্রীয় এজেন্সিকে তোপ কুণালের

কুণাল বলেন, কয়লা দেখে কেন্দ্রের দফতর। নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্রীয় বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্র ও কেন্দ্রীয় এজেন্সি (CENTRAL AGENCY) আবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের নিশানায়। কটাক্ষ, ‘সর্ষের মধ্যে ভূত’। গরু পাচারের পর এবার কয়লাপাচার নিয়েও কুণাল কাঠগড়ায় দাঁড় করালেন কেন্দ্রীয় এজেন্সিকে।

গরু পাচার নিয়ে ইডি চার্জশিটে রয়েছে বিএসএফ যোগের কথা। উল্লেখ্য, গরু পাচারে যুক্ত বিএসএফ- এই অভিযোগ বারবার করেছিল সবুজ শিবির। বলেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের নিয়ন্ত্রণাধীন বিএসএফ। গরুপাচারের দায় তাঁকেও নিতে হবে বলে দাবি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ এদিন বলেন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার তথা গো-বলয় থেকে গরু পাচার হয়। প্রশ্ন, কেন্দ্রের দফতর কেন তা রুখতে ব্যর্থ? প্রশ্ন, কেন বিএসএফ তা রুখতে ব্যর্থ? তিনি বলেন, কেন্দ্রীয় এজেন্সির রিপোর্টেই প্রমাণ হয়ে গেল বিএসএফের যুক্ত থাকার কথা। 

গতকাল কয়লা পাচার কাণ্ডে সিবিআই গ্রেফতার করেছে দু’ই ইসিএল কর্তা। এই প্রসঙ্গে কুণাল বলেন, কয়লা দেখে কেন্দ্রের দফতর। নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্রীয় বাহিনী। কয়লা পাচারের দায় কেন্দ্রকে নিতে হবে দাবি করে তিনি বলেন, পাচার রুখতে ব্যর্থ কেন্দ্র (CENTRAL)। বলেন, কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করল কেন্দ্রের অধীনে কর্মরত আধিকারিকদের। 

তৃণমূল মুখপাত্র বলেন, কয়লা ও গরু নিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তৃণমূলকে আক্রমণ করা হচ্ছে। অথচ সম্পূর্ণ দায় কেন্দ্রের। বলেন, সর্ষের মধ্যেই ভূত আছে।

কেন্দ্রীয় বঞ্চনা! হাইকোর্টের নির্দেশের পরেও বাংলায় শুরু হল না ১০০ দিনের কাজ

রবীন্দ্র সদন স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত মেট্রো পরিষেবা

সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ভাসমান স্বাস্থ্য ব্যবস্থা

বড় সিদ্ধান্ত কেন্দ্রের, এবার থেকে মুদি দোকানেও মিলবে ওষুধ

সাতসকালে মেট্রোয় মরণঝাঁপ, থমকালো পরিষেবা, ভোগান্তি যাত্রীদের

তৃণমূল মহীরুহ, এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে শেষ করা যাবে না

নিখুঁত ইউটিলাইজেশন সার্টিফিকেট আছে, হাইকোর্টে জানাল রাজ্য

রাজ্যে স্কুল শিক্ষা উন্নয়ন খাতে ২৪২ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00