Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রীতি মেনে বেলুড় মঠে কুমারী পুজো, ভিড় জমেছে দর্শনার্থীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ মহাষ্টমী। সকাল থেকেই মায়ের চরণে অঞ্জলি দেওয়ার ধূম পড়েছে। সেইসঙ্গে সাড়ম্বরে সকাল থেকেই বেলুড় মঠে চলছে তোড়জোড়। অষ্টমীতে বেলুড় মঠের অন্যতম আকর্ষণ কুমারী পুজো। রীতি মেনে কুমারীপুজো চলছে বেলুড় মঠে। কুমারী পুজো দেখতে ভিড় জমিয়েছেন প্রচুর দর্শনার্থী। 

প্রথমে দেবীর অঙ্গাভিষেক। এরপর নিবেদন করা হয় ফুল ফল। সন্ধ্যেতে সন্ধিপুজো। ঢাকের বোল,মন্ত্রপাঠ, শাঁখের আওয়াজে ভিন্ন মেজাজ বেলুড় মঠে।  অষ্টমীর ভিড় যেন চোখে পড়ার মত। দুর্গাপুজোর বাকি দিনগুলিতেই প্রচুর মানুষ আসেন বেলুড় মঠে। তবে অষ্টমীর এক আলাদাই আকর্ষণ।  

বেলুড় মঠের অন্যতম আকর্ষণ অষ্টমীর কুমারী পুজো। কুমারীকে বিশেষ দেবীরূপে পুজো করা হয়। সকাল ৯টা থেকে শুরু হয় বেলুড় মঠের কুমারী পুজো। ভোর থেকেই চলে নানা আয়োজন। যা দেখতে ভিড় জমিয়েছেন ভিন জেলা ও  রাজ্য থেকে বহু দর্শনার্থী। 

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00