Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরকীয়া সন্দেহে স্ত্রীকে  ধারাল অস্ত্র দিয়ে কোপ, গ্রেফতার স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী। পরকীয় সম্পর্কে জড়িয়েছে স্ত্রী, এই সন্দেহে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুলতুলি থানার কাটামারি গ্রামে। ইতিমধ্যেই এই হত্যার সঙ্গে যুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্ত স্বামী হলেন বিপ্লব মন্ডল। তদন্তে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ঘটেছে এই ভয়ঙ্কর খুনের ঘটনা। সম্প্রতি এলাকারই এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন  স্ত্রী বিমলা। প্রায়শই স্ত্রী ওই যুবকের সঙ্গে ফোনে কথা বলত। আর তা নিয়ে বিমলা আর বিপ্লবের মধ্যে প্রায়শই অশান্তি হত। দুই পরিবারের সদস্যরা  তাদের মধ্যে অশান্তি মেটেতে চেষ্টা করলেও সুরাহা হয়নি। উল্টে তা বেড়ে যায়। আর  তাতেই রাগের মাথায় স্ত্রীকে খুন করে ফেলল স্বামী।

সূত্রের খবর, শুক্রবার রাতে ফোনে কথা বলা নিয়ে  তাদের মধ্যে অশান্তি হয়। এরপরেই অস্ত্র দিয়ে বিমলাকে কুপিয়ে হত্যা করে স্বামী। ইতিমধ্যেই বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বারুইপুর আদালতে পেশ করা হয়।   তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। তবে খুনের কথা স্বীকার করেছে স্বামী। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00