Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিউটাউনে হরিণ কুমিরের সঙ্গে দেখা যাবে জেব্রাও

নিউটাউনের (New Town) ইকো পার্কে (Eco Park) হরিণালয়ে হরিণ (Deer), কুমিরের (Crocodile) সঙ্গে এবার দেখা মিলবে জেব্রারও (Zebra)।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউটাউনের (New Town) ইকো পার্কে (Eco Park) হরিণালয়ে হরিণ (Deer), কুমিরের (Crocodile) সঙ্গে এবার দেখা মিলবে জেব্রারও (Zebra)। শীতের (Winter) মরসুমে ইকো পার্কে এমনিতে ভিড় হয়। এবার ইকো পার্কে ঘুরতে গিয়ে আগ্রহী মানুষজন হরিণালয়ে ঢুঁ মারলে দেখতে পাবেন জেব্রা। এতদিন হরিণালয়ে কুমির ও হরিণ দেখার জন্য ভিড় জমাতেন উৎসাহী মানুষজন। এবার সেই তালিকায় জেব্রার সংযোজন হওয়ায় ভিড় আরও বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ইকো পার্কের হরিণালয় সূত্রের খবর, আগামী বছরে এখানে বাঘ, চিতা বাঘ ও সিংহও এনে রাখা হবে। তবে চলতি ডিসেম্বর মাসে জেব্রাটিকে দর্শকদের সামনে নিয়ে আসা হবে। উল্লেখ্য ২০১৬ সালে নিউ টাউনে একটি হরিণালয় তৈরি করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। নিউটাউনের ইকোপার্ক লাগোয়া ৬ নম্বর গেটের কাছে সেই হরিণালয় তৈরি করা হয়। হিডকোর তরফে দেওয়া জমিতে এই হরিণালয়টি নির্মাণ করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। প্রায় ১৩ একরের বেশি জমিতে গড়ে উঠেছে এটি।

প্রথমে কেবলমাত্র হরিণ রাখার জন্য এটির সূচনা করা হলেও, পরে দর্শকদের চাহিদার কথা ভেবে আরও বেশ কিছু পশু পাখি আনার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সেই মতো বিভিন্ন ধরনের পাখি, কুমির এবং একাধিক প্রজাতির হরিণ এই পার্কে এনে রাখা হয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, আগামী দিনে এই হরিণালয়ে রয়্যাল বেঙ্গল টাইগার, চিতা, জিরাফ, রেড ক্যাঙ্গারু, জলহস্তি ও সিংহ এনে রাখা হবে দর্শকদের জন্য। মিনি চিড়িয়াখানায় প্রবেশ করতে গেলে ৩০ টাকা খরচ করে টিকিট কাটতে হবে দর্শকদের। সোমবার বন্ধ থাকে। সপ্তাহের বাকি ৬ দিন খোলা থাকে হরিণালয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00