আরজি করের ৪৭ ডাক্তারকে ‘একতরফা’ সাসপেন্ড করা নিয়ে ক্ষুব্ধ মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: সিপিএমপন্থী চিকি‍ৎসকদের ‘ব্ল্যাকমেলের’ মুখে ‘হুমকি সংস্কৃতি’র অভিযোগে ৪৭ জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করেছিলেন আরজি করের অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়। ‘সিপিএম ঘনিষ্ঠ’ আরজি করের অধ্যক্ষের ওই সিদ্ধান্ত নিয়ে সোমবার ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে জুনিয়র চিকি‍ৎসকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আচমকাই ৪৭ ডাক্তারের সাসপেনশনের প্রসঙ্গ উত্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আরজি করের প্রিন্সিপাল কেন ৪৭ জনকে সাসপেন্ড করলেন? কী ভাবে নিজে সিদ্ধান্ত নিলেন? রাজ্য সরকারকে জানানোর প্রয়োজন মনে করলেন না? এটা থ্রেট কালচার নয়?’ নিজেদের ‘বান্ধব’ অধ্যক্ষকে বাঁচাতে এগিয়ে আসেন আরজি করের জুনিয়র চিকি‍ৎসকদের নেতা তথা এসইউসিআইয়ের ছাত্র সংগঠনের নেতা অনিকেত মাহাত। এক সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিতণ্ডায়ই জড়িয়ে পড়েন তিনি। তবে জল বেশি দূর গড়ায়নি।

আরজি করের চিকি‍ৎসক খুনের পরেই বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে হুমকি সংস্কৃতির অভিযোগ তোলে সরব হয় সিপিএম এবং অতি বামপন্থী হিসাবে পরিচিত জুনিয়র চিকি‍ৎসকরা। আর তার পরেই আরজি কর, উত্তরবঙ্গ সহ একাধিক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিপিএম বিরোধী শিবিরের সমর্থক হিসাবে পরিচিত জুনিয়র চিকি‍ৎসকদের সাসপেন্ড করা হয়। এমনকি সাসপেন্ডেড চিকি‍ৎসকদের হাসপাতাল চত্বরে প্রবেশও নিষিদ্ধ করা হয়। ওই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে।

এদিন জুনিয়র চিকি‍ৎসকদের সঙ্গে বৈঠকে একতরফাভাবে চিকি‍ৎসকদের সাসপেন্ডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত আরজি করের অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তদন্ত না করে কীভাবে ৪৭ জনকে সাসপেন্ড করলেন? ইচ্ছে মতো কাজ করবেন না। কেউ কাউকে থ্রেট করবেন না। আমি ক্ষমতায় বলে থ্রেট করতে পারি না।’ তিরস্কারের মুখে পড়ে আরজি করের অধ্যক্ষ জবাব দেওয়ার চেষ্টা করেন। তাঁকে থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। তখন অনিকেত বলেন, ‘কমিটি তদন্ত করে সিদ্ধান্ত নিয়েছে। তার পর সাসপেন্ড করা হয়েছে।’

 

জুনিয়র চিকি‍ৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ২ ঘণ্টার বৈঠক শেষ

ভেস্তেই গেল জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক, নবান্ন ছাড়লেন মুখ্যমন্ত্রী

পড়ুয়াদের দাবি মেনে আরজি করের অধ্যক্ষকে সরাল স্বাস্থ্য দফতর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]