Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফিরহাদই কী পরবর্তী মেয়র? ঠিক হবে ২৩ ডিসেম্বর

কলকাতা পুরসভার মেয়র পদে বসবেন কে? আগামী ২৩ তারিখ বেলা ২টো নাগাদ জয়ী কাউন্সিলর এবং দলীয় নেতৃত্ব বসে ঠিক করবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার মেয়র পদে বসবেন কে? ‘আগামী ২৩ তারিখ বেলা ২টো নাগাদ জয়ী কাউন্সিলর এবং দলীয় নেতৃত্ব বসে ঠিক করবেন’। মঙ্গলবার পুরভোটের ফলাফল স্পষ্ট হয়ে যাওয়ার পর কামাখ্যা যাওয়ার আগে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে এমনটাই জানালেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে কে হতে চলেছেন পরবর্তী মেয়র সেটা নিয়ে অবশ্য মুখ খোলেননি তৃণমূল নেত্রী। মমতা আরও বলেন, এই ভোট উৎসবের মতো করে হয়েছে। মা-মাটি-মানুষের প্রতি কৃতজ্ঞ। যত সমর্থন দেবেন, আরও বেশি করে কাজ করব।

কলকাতার বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম ফের প্রমান করলেন দলের প্রতি তাঁর দায়বধ্যতা। একুশের বিধানসভায় বিপুল ভোটে জিতে বিধায়ক হয়েছেন। পরে বিশ্বস্ত তাঁর হাতে রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রীত্ব তুলে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবার কী ফের তাঁর হাতেই উঠতে চলেছে কলকাতা পুরনিগমের চাবি? আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা না হলেও তৃণমূলের অন্দরের খবর, ফিরহাদ হাকিমই ফের মেয়র পদে বসতে চলেছেন। কারণ এই পুরভোটেও তিনি তাঁর দায়িত্ব সামলেছেন সুচারুভাবে। শুধুমাত্র নিজের ৮২ নম্বর ওয়ার্ডেই নয়, বন্দর বিধানসভা এলাকার সাতটি ওয়ার্ডেই সাতে-সাত করেছেন তিনি। কোনও বড় পরিবর্তন না হলে, ফিরহাদ হাকিমই দ্বিতীয়বারের জন্য কলকাতার মেয়র হতে চলেছেন। মুখ্যমন্ত্রী মঙ্গলবার জানিয়েছেন, ‘মেয়র কে হবেন সেটা ঠিক করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। আগামী ২৩ ডিসেম্বর দলীয় জয়ী কাউন্সিলর এবং নেতৃত্ব বসে পুরসভায় নেতা বাছাই করবেন’। রাজনৈতিক মহলের ধারণা, সম্ভবত ওই দিনই পরবর্তী মেয়রের নাম ঘোষণা করে দেবে শাসকদল।

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

0:00