Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দূষণ রোধে কড়া পরিবহন দফতর, অবৈধ অটো বন্ধ করতে সমীক্ষা

দূষণ নিয়ন্ত্রণে আনতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার কলকাতা শহর-সহ রাজ্যজুড়ে অবৈধ অটো (Illegal Auto) বন্ধ করতে সমীক্ষা করার সিদ্ধান্ত রাজ্য পরিবহন দফতরের (Transport Department)। মূলত দূষণ নিয়ন্ত্রণে আনতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Minister Snehasish Chakraborty)।

শহর কলকাতা-সহ রাজ্যজুড়ে প্রতিনিয়ত বাড়ছে দূষণ। সেই দূষণ নিয়ন্ত্রণে আনা এখন মাথা ব্যথা পরিবহণ দফতরের। দূষণ নিয়ন্ত্রণে আনতে তাই সমস্ত অবৈধ অটোকে চিহ্নিত করে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় পরিবহণ দফতর। সেই কাজের প্রথম পদক্ষেপ হিসেবে, কলকাতা ও সমস্ত জেলায় অবৈধ অটোর সংখ্যা জানতে সমীক্ষা করতে চলেছে পরিবহণ দফতর। শনিবার এক অনুষ্ঠানে সমীক্ষা শুরুর কথা জানিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পরিবহণ দফতর সূত্রে খবর, শুধু বেআইনি অটোই বন্ধ করা নয়। রাজ্যে পরিবেশ দূষণকারী কোনও গাড়িই পশ্চিমবঙ্গে চালানোর পক্ষপাতী নয় পরিবহন দফতর। পরিবেশ দূষণকারী সমস্ত গাড়িই বন্ধ করতে চায় পরিবহন দফতর। কিন্তু একসঙ্গে সমস্ত গাড়ি বন্ধ করা সম্ভব নয় বলে, প্রথমে অটোগুলি বন্ধ করার সিদ্ধান্ত। অবৈধ অটো বাতিল করে শহর ও রাজ্যের বিভিন্ন অটো স্ট্যান্ডে বৈধ অটো চালানো হবে বলে জানিয়েছেন পরিবহন দফতরের কর্তারা।

পরিবহণ দফতরের এক কর্তা জানান, সরকারি উদ্যোগে পরিবেশবান্ধব গাড়ি চালানোর উদ্যোগ আগে থেকেই শুরু হয়েছে রাজ্যে। কিন্তু রাজ্য সরকার চায় বেসরকারি পরিবহণের ক্ষেত্রেও দূষণ নিয়ন্ত্রণকারী যান প্রাধান্য পাক। তাই বেআইনি অটো কত রয়েছে তা জানতে সমীক্ষা শুরু করা হচ্ছে। ইতিমধ্যে সমস্ত জেলাশাসক ও আরটিও-কে নির্দেশ দেওয়া হয়েছে অবৈধ অটো খুঁজে বের করতে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00