Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এবার কী চাকরি গেল ২৫২জন সরকারি চিকিৎসকের, কী বলছে বিজ্ঞপ্তি…

আগামী ১ ফেব্রুয়ারি স্বাস্থ্য ভবনে শুনানিতে হাজিরা দিতে হবে রাজ্যের সরকারি হাসপাতালের ২৫২জন চিকিৎসককে। বিজ্ঞপ্তি স্বাস্থ্য ভবনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্নীতির দায়ে যদি স্কুল শিক্ষকদের চাকরি যেতে পারে তাহলে দিনের পর দিন অনুপস্থিতির দায়ে সরকারি চিকিৎসকদের(Doctors) চাকরি কেন যাবে না? প্রশ্নটা উঠেই গেল সোমবার দুপুরে রাজ্য স্বাস্থ্য দফতরের(Health Department) এক বিজ্ঞপ্তির জেরে। সেই বিজ্ঞপ্তিতে(Notice) বলা হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি স্বাস্থ্য ভবনে শুনানিতে হাজিরা দিতে হবে রাজ্যের সরকারি হাসপাতালের ২৫২জন চিকিৎসককে। কেননা এঁরা পেশায় সরকারি চিকিৎসক হলেও তাঁরা দীর্ঘ দিন নিজ নিজ কর্মস্থল গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে আসেননি। কেউ বছরের পর বছর! কেউ মাসের পর মাস! আবার সেই সব অনুপস্থিতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও অবহিত করেননি। তাই স্বাস্থ্যভবনকেও এবার ভাবতে হচ্ছে তাঁদের রাখা হবে কী হবে না? সেই সূত্রেই ২৫২জনকে তলব স্বাস্থ্য ভবনে। আগামী ১ ফেব্রুয়ারি স্বাস্থ্য ভবনে(Sastha Bhawan) শুনানির সময় তাঁদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন বোটানিক্যাল গার্ডেন নিয়ে জনস্বার্থ মামলা সুভাষ দত্তের

স্বাস্থ্য দফতরের দাবি, দেখা যাচ্ছে দিনের পর দিন কাজে অনুপস্থিত রয়েছেন ওই সব চিকিৎসকেরা। কেন আসছেন না তাও জানাচ্ছেন না। এর ফলে বিপাকে পড়ছেন রোগীরা। স্বাস্থ্য পরিষেবাও ব্যাহত হচ্ছে। তাই এই ধরনের ২৫২ জন সরকারি চিকিৎসককে চিহ্নিত করে একটি তালিকা তৈরি করা হয়েছে। সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলে ওই তালিকাটি তৈরি করা হয়েছে। এদিনের বিজ্ঞপ্তিটির সঙ্গে প্রকাশ করা হয়েছে সেই তালিকাও। বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় স্বাস্থ্য ভবনের তিন তলার অডিটোরিয়ামে হাজির হতে হবে তাঁদের। সঙ্গে আনতে হবে আবেদনপত্র, যেখানে তাঁদের কাজে যোগদানের আবেদন জানাতে হবে। শেষ যেখানে তাঁরা কর্মরত ছিলেন, সেখানেই কাজে ফিরতে হবে। ওই তালিকায় নাম নেই, অথচ যে সরকারি চিকিৎসকেরা দীর্ঘ দিন কাজে অনুপস্থিত, তাঁদেরও ওই দিন স্বাস্থ্য ভবনে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে এ-ও জানানো হয়েছে, নির্দেশের পরেও যে সব সরকারি চিকিৎসক ওই দিন উপস্থিত থাকবেন না, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে রাজ্য স্বাস্থ্য দফতর।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00