Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুধ-মাংস-ডিম উৎপাদনে যোগী রাজ্যকে টেক্কা বাংলার, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুধ-মাংস এবং ডিম  উৎপাদনে গোটা দেশের মধ্যে শীর্ষ  স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সোমবার এক্স  হ্যান্ডেলে পোস্ট করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন,’  ডিম, দুধ, মাংস উৎপাদনে দেশের সবথেকে বড় রাজ্য উত্তরপ্রদেশকেও ছাপিয়ে গেছে বাংলা। ‘

সেইসঙ্গে মমতা আরও লেখেন,  ‘গোটা দেশের মধ্যে পশু প্রোটিন উৎপাদনে পশ্চিমবঙ্গ এখন শীর্ষস্থানে। কেন্দ্রীয় সরকার প্রকাশিত ‘ পশুপালন পরিসংখ্যান ২০২৪’ অনুসারে বাংলা মাংস উৎপাদনে ১২.৬২% অবদান রেখে দেশের প্রথম স্থান অধিকার করেছে, যা উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যকেও ছাপিয়ে গেছে।’ মমতা এও জানান,’ দুধ উৎপাদনে বাংলা গড় উৎপাদন হয় ৯.৭৬% । যা জাতীয় গড়ের তুলনায় ৩.৭৮% অর্থাৎ তিন গুণ  বেশি। একইভাবে ডিম উৎপাদনে রাজ্যের বার্ষিক বৃদ্ধির হার ১৮.০৭%, যেখানে জাতীয় গড় মাত্র ৩.১৮%।’  

উল্লেখ্য বাংলা দুধ- মাংস এবং ডিম উৎপাদনে এই সাফল্য নিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘এই অর্জন আমাদের উদ্ভাবনী নীতি এবং কর্মসূচির প্রমাণ। এটি রাজ্যের কৃষিক্ষেত্রের পরিকাঠামোগত উন্নতির প্রমাণ।  ‘ বলা বাহুল্য, পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দফতর ইতিমধ্যে নানা উদ্যোগ নিয়েছে মাংস এবং ডিম উৎপাদনের গতি আনতে।  গত ৩ বছরে প্রায় আড়াই কোটি মুরগি এবং হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। আর তাতেই দুধ- মাংস এবং ডিম উৎপাদনে যোগী রাজ্যকে ছাপিয়ে এগিয়ে গেল বাংলা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00