Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শ্লীলতাহানি বিতর্কের মধ্যেই কলকাতা ছেড়ে দিল্লিতে রওনা রাজ্যপালের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শ্লীলতাহানি কখনও আবার ধর্ষণের মতো অভিযোগ উঠছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে। এই বিতর্কের মাঝে আচমকাই দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যপাল। তাঁর সঙ্গে গিয়েছেন ওএসডি সন্দীপ সিং রাজপুত। বিতর্কের মাঝে বোসের এই দিল্লি সফর তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল।

অন্যদিকে রাজভবনে  শ্লীলতাহানি বিতর্কের জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে।  গতকাল রাজভবন কাণ্ডে আগাম জামিন পান রাজভবনের তিন কর্মী- ওএসডি এসএস রাজপুত, কুসুম ছেত্রী ও শান্ত লাল। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১ ও ১৬৬ ধারায় মামলা রুজু করে পুলিশ। তারপরই পুলিশ তাদের রবিবার তলব করে। কিন্তু তারা হাজিরা এড়িয়ে গিয়ে সোজা কলকাতা হাইকোর্টের দ্বারস্ত হয়ে জামিনের আর্জি জানান। মঙ্গলবার রাজভবনের তিনজন কর্মী পুলিশের ডাকে সাড়া দিয়ে হেয়ার স্ট্রিট থানায়ও পৌঁছন ।

উল্লেখ্য,  রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠার পর থেকেই তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজ্যপালের পদ থেকে সি ভি আনন্দ বোসের পদত্যাগের দাবিতে সরব হয়েছেন তিনি। এই পরিস্থিতিতে বুধবার সকালে দেখা গেল বিমানে চড়ে দিল্লি উড়ে গেলেন রাজ্যপাল। আর তাঁর সঙ্গে গিয়েছেন ওএসডি সন্দীপ সিং রাজপুতও। তবে কি কারণে রাজ্যপালের দিল্লি সফর তা এখন জানা যায়নি। তবে এই পরিস্থিতিতে রাজ্যপালের হঠাৎ দিল্লি যাত্রা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00