তাঁর অনুপস্থিতিতে রাজ্যের প্রশাসনিক কাজকর্ম দেখার জন্য টাস্ক ফোর্স গড়লেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে আগামী শনিবার (২২ মার্চ) লন্ডনে উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিদেশ সফরের সময় রাজ্য প্রশাসনের কাজকর্মে যাতে কোনও স্থবিরতা না আসে তার জন্য মন্ত্রী, সচিব এবং পুলিশ আধিকারিকদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন তিনি। গড়ে দিয়েছেন টাস্ক ফোর্স। ওই টাস্ক ফোর্সে রয়েছেন ভূমি দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমার, অর্থসচিব প্রভাত মিশ্র, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। তাছাড়া সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করবেন পাঁচ জন। তাঁরা হলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যু‍ৎমন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য ও  শশী পাঁজা। বৃহস্পতিবার (২০ মার্চ) নবান্নে সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি এও জানিয়েছেন ‘কোনও কিছু ঘটলে তাঁর সঙ্গে কথা বলে নিয়েই কাজ করবে এই টাস্ক ফোর্স।’

তাঁর লন্ডন সফরের সূচি নিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘আমরা ২২ তারিখ যাচ্ছি। ২৪ তারিখ ওখানে ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠান। ২৫ তারিখ বাণিজ্য সম্মেলন। ২৬ তারিখ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক।  ২৭ তারিখ অক্সফোর্ডে ভাষণ দেওয়া। ২৮ তারিখ লন্ডন থেকে রওনা দিয়ে দেশে ফিরব। খুব সংক্ষিপ্ত সফর। ব্রিটেন তো আমাদের সঙ্গী, ওদের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত যোগ আছে। তাই আমন্ত্রণ পেয়ে যাচ্ছি। এটা সরকারের ব্যাপার।’  মুখ্যমন্ত্রী এ-ও জানান, ব্রিটেনের পাশাপাশিই তাঁর আরও একটি দেশে আমন্ত্রণ ছিল। কিন্তু সামনে ঈদ  বাসন্তী পুজোও থাকায় ওই উ‍ৎসবের সময়ে রাজ্যেই কাটাতে চান। তাই সফর সংক্ষিপ্ত করে ফিরছেন। তাঁর অনুপস্থিতিতে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া এবং সমন্বয়ের কাজ করার জন্য টাস্ক ফোর্সও গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই টাস্ক ফোর্সের কাজ কী হবে, তাও খোলসা করেছেন মমতা। তাঁর কথায়, ‘আমি যে ৪-৫ দিন দেশের বাইরে থাকছি তখন মন্ত্রী ও আধিকারিকদের টিম, একে অন্যের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবে। আমাদের অনুপস্থিতিতে নবান্নে বসবেন পাঁচ মন্ত্রী। অফিসারদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবেন। কোনও সমস্যা হলে নিজেরা সিদ্ধান্ত না নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।’

প্রশাসনিক কাজকর্ম সামলাতে যেমন সরকারি টাস্ক ফোর্স গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, তেমনই তাঁর অনুপস্থিতিতে দলের দায়িত্ব কারা সামলাবেন, তা-ও জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। তাঁর কথায়, ‘আমার অনুপস্থিতিতে দল সামলাবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।’ এদিনই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে বিক্ষোভের নামে বিশৃঙ্খলা করে বাংলা সম্পর্কে মিথ্যা প্রচারের ষড়যন্ত্র করা হচ্ছে। নবান্নের সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী বলেন, ‘যে কেউ বিক্ষোভ করতে চাইলে করবে। এতে আমারই ভাল। আমিই প্রচার পাব।’

কালীঘাটের বাড়িতেই কেন বৈঠক খোলসা করলেন মমতা

গণপিটুনি কোনও ভাবেই বরদাস্ত নয়, পুলিশ কর্তাদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]