Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিম্নচাপের রক্তচক্ষুতে সপ্তাহন্তে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? স্বাধীনতা দিবসে কী পূর্বাভাস?

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্বাভাস মেনে বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ। শক্তি বৃদ্ধি করে সেটি উত্তর অন্ধ্র-দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করবে শুক্রবার। এর ফলে নিম্নচাপের সরাসরি প্রভাব রাজ্যের উপর না করলেও বিক্ষিপ্ত প্রভাব পড়ছে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি।

দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা না থাকলেও, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা অবশ্য থাকছে। বাতাসে বেশি মাত্রায় জলীয় বাষ্প থাকার জন্য বিভিন্ন জায়গায় বজ্রমেঘ তৈরি হচ্ছে। তার ফলেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চললেও বজায় রয়েছে অস্বস্তিকর গরম। তার জেরে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। শুক্রবার স্বাধীনতা দিবসের দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া একই ধরনের থাকবে বলে জানা গিয়েছে। তবে উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা এই মুহূর্তে না থাকলেও উত্তরবঙ্গে রেকর্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে।

উত্তরবঙ্গে শুক্র এবং শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে। দার্জিলিং-সহ ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা-সহ বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এবং হাওড়ায় বৃষ্টি হবে। শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00