Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভালবাসার উষ্ণতায় শীত আমেজ শহরে! পারা থমকে ১৪

সোমবার ভালবাসার দিনে বাংলা জুড়েই মনোরম আবহাওয়া থাকবে। নিজের ভ্যালেন্টাইনকে নিয়ে ঘুরতে যাওয়ার পথে বাধা হবে না প্রকৃতি। সন্ধ্যা বেলায় থাকবে শীতের আমেজ। একইসঙ্গে আগামী কয়েকদিন কুয়াশার দাপট দেখা যাবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। ভালবাসার এই দিনে উষ্ণতার সন্ধান করেন সবাই। যদিও প্রকৃতি বলছে শীত আমেজ অটুট থাকলেও এর বেশি ঠাণ্ডা আর পড়বে না। বরঞ্চ একটু একটু করে বাড়বে উষ্ণতার আমেজ। সোম সকালেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা ৪ ডিগ্রি কম হলেও বিগত ৭২ ঘন্টা ধরে এখানেই আটকে আছে পারা। যা কার্যত বলে দিচ্ছে এই শীত শীত আমেজের মধ্যে দিয়েই বাংলা থেকে এবারের মতো বিদায় নিচ্ছেন মিস্টার উইন্টার। তিনি জমি ছেড়ে দিয়ে যাচ্ছেন বসন্তের জন্য। যদিও আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আরও কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। ফলে বজায় থাকবে শীতের আমেজ।

পারা পতন যে শুধু কলকাতায় থমকে দাঁড়িয়েছে তাই নয়, কার্যত গোটা বাংলা জুড়েই দেখা যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা হয় এক জায়গায় আটকে গিয়েছে নয়তো তা বাড়তে শুরু করে দিয়েছে। যেমন দার্জিলিংয়ে কড়া ঠাণ্ডার মধ্যেও এদিন ২ ডিগ্রি বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আবার কোচবিহার, আলিপুরদুয়ারের মতো শহরে পারা থমকে আছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, এটাই এবারের শীতের শেষ পর্যায়। আগামী ১৬ তারিখ থেকে ফের বাড়তে শুরু করবে রাতের তাপমাত্রা। তবে সোমবার ভালবাসার দিনে বাংলা জুড়েই মনোরম আবহাওয়া থাকবে। নিজের ভ্যালেন্টাইনকে নিয়ে ঘুরতে যাওয়ার পথে বাধা হবে না প্রকৃতি। সন্ধ্যা বেলায় থাকবে শীতের আমেজ। একইসঙ্গে আগামী কয়েকদিন কুয়াশার দাপট দেখা যাবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00