Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১০ মার্চ থেকে মাধ্যমিকের খাতা নিতে হবে শিক্ষকদের, পর্ষদের নির্দেশিকায় বিপাকে ধর্মঘটীরা

অন্যদিকে বকেয়া মহার্ঘভাতার (DA) দাবিতে আগামী ১০ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারিদের একাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বকেয়া মহার্ঘভাতার (DA) দাবিতে আগামী ১০ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারিদের একাংশ। আর ওইদিন থেকে শিক্ষকদের মধ্যে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র বিলি করার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। যার ফলে বিপাকে পড়েছেন ধর্মঘটের সমর্থক শিক্ষকরা।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কোন কোন দিন খাতা সংগ্রহ করতে পারবেন শিক্ষক শিক্ষিকারা। পর্ষদের তরফে জানানো হয়েছে ১০, ১১, ১৩, ১৫ ও ১৯ মার্চ পরপর চারদিন উত্তরপত্র দেওয়া হবে। খাতা আনতে যাওয়ার জন্য স্কুল ছুটিও নিতে পারবেন শিক্ষকরা।

অন্যদিকে পর্ষদের এই নির্দেশিকায় বিপাকে পড়েছেন ১০ তারিখে ধর্মঘট ডাকা সরকারি কর্মীরা। ওই দিন রাজ্যজুড়ে সরকারি দফতরগুলিতে বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে কর্মীদের একাংশ। পর্ষদের নির্দেশ মেনে তাঁরা আদৌ খাতা নিতে যাবেন কি না তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য গত ২৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবারের মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৯৮ হাজার ৯২৮।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00