Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাত পোহালেই মাধ্যমিকের ফল ! কীভাবে জানবেন রেজাল্ট

Share:

 নিজস্ব প্রতিনিধি  :  হাতে গোনা মাত্র কিছু মুহূর্ত। রাত পোহালেই মাধ্যমিকের ফল। অপেক্ষায় চাতক পাখির মত চেয়ে আছেন শিক্ষার্থীরা। কখন রাত টা পেরোবে , আর কখনই বা রেজাল্ট বেরোবে ! এই আশায় আশায় ধৈয্য হারিয়ে ফেলছে তাঁরা। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৯টায় মধ্য শিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করবে। তবে পরীক্ষার্থীরা তাঁদের ফলাফল দেখতে পাবেন সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। কোথায় দেখা যাবে সেই ফলাফল,  একঝলক দেখে নিন একবার।

এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, তারা সরাসরি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পরীক্ষার ফলাফল দেখতে পাবেন। wbbse.wb.gov.in এবং Wbresults.Nic.In -এ ক্লিক করে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পাবেন। ফলাফলের দিন সক্রিয় থাকবে ওয়েবসাইটগুলো। এতে সহজেই পরীক্ষার্থীরা তাঁদের ফলাফল দেখতে পাবে।

এছাড়াও মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য গুগল প্লে স্টোর থেকে দুটি অ্যাপ ডাউনলোড করতে পারেন। অ্যাপ দুটি’র একটি হল মাধ্যমিক রেজাল্ট, অপরটি হল মাধ্যমিক রেজাল্ট ২০২৪।এই অ্যাপের মাধ্যমে সরাসরি ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। এগুলোর মাধ্যমে জীবন প্রথম বড় পরীক্ষার ফল অনলাইনে জানতে পারবে ছাত্র-ছাত্রীরা।

চলতি বছরের ২ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল মাধ্য়মিক পরীক্ষা। যা শেষ হতেই ৯০ দিনের মধ্যে রেজাল্ট প্রকাশের আশ্বাস দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ১২ মে শেষ হচ্ছে সেই সময় সীমা। তার আগেই রেজাল্ট বের করা হবে বলে জানিয়েছে পর্ষদ।

কি কি করণীয় পরীক্ষার্থীদের : ১)তবে এর জন্য পরীক্ষার্থীদের সক্রিয় থাকতে হবে অনলাইনে। ২)ওয়েবসাইটের দিকে নজর দিতে হবে। ৩)অ্যাডমিট কার্ড হাতে নিয়ে বসতে হবে। ৪) অযথা প্যানিক না করে মাথা ঠান্ডা রেখে খতিয়ে দেখতে হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00