Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিরাপত্তার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পাশেই রাজ্য : মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : নিরাপত্তার ক্ষেত্রে রাজ্য সব সময় কেন্দ্রের পাশে রয়েছে। এই বিষয়ে কোনও বিভাজন নেই। দেশের নিরাপত্তায় দুই সরকারই একসঙ্গে কাজ করে। সোমবার মুর্শিদাবাদ যাওয়ার আগে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার ডুমুরজোলা স্টেডিয়াম থেকে মুর্শিদাবাদ যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, আগেই যেতে পারতেন মুর্শিদাবাদে। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার আগে ঘটনাস্থলে যাওয়ার কোনও অর্থ হয়না। সেই সময় গিয়ে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে বিঘ্ন হতে পারে, সেচা করা উচিৎ নয়। মুর্শিদাবাদের পরিস্থিতি এখন আগের থেকে অনেক স্বাভাবিক হয়েছে। শান্তি ফেরার পরে মুর্শিদাবাদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে গিয়ে আক্রান্তদের পরিবারের সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেছেন, মুর্শিদাবাদ থেকে ধুলিয়ান যাবেন। সেখানে আক্রান্তদের পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে। যাদের বাড়ি-দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সব কিছু করে দেওয়া হবে।কিন্তু কেউ ক্ষতিপূরণ নিতে না চাইলে কিছু করার নেই। ধুলিয়ান থেকে সূতি যাবেন। সেখানেও একাধিক অনুষ্ঠান রয়েছে।

পাকিস্তানের হাতে ভারতীয় জওয়ানের আটকে থাকা নিয়েও এদিন মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি দেখছেন অমিত শাহ। জওয়ানের পরিবারের সঙ্গে রাজ্য সরকার যোগাযোগ রাখছে। তিনি আশা করছেন ভারত সরকার খুব দ্রুত ওই জওয়ানকে দেশে ফিরিয়ে আনুক।

সম্প্রীতির বার্তা নিয়ে অশান্তি বিধ্বস্ত মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ আইনের বিরুদ্ধে সোচ্চার হয়ে রণক্ষেত্রতে পরিণত হয়েছিল মুর্শিদাবাদের সূতি, সামশেরগঞ্জ, ধুলিয়ান। এই অশান্তির জেরে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। সম্পত্তি নষ্ট হয়েছে বিস্তর। অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে সবসময় নজর দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শান্তি ও সম্প্রীতি বার্তা দিতেই অশান্তি বিধ্বস্ত মুর্শিদাবাদে যাচ্ছেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00