Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিএসএফের এক্তিয়ার বিরোধী প্রস্তাব পাস হল বিধানসভায়

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঞ্জাবের পর এবার পশ্চিমবঙ্গ, মঙ্গলবার বিএসএফের এক্তিয়ার বিরোধী প্রস্তাব পাস হয়ে গেল রাজ্য বিধানসভায়। এদিন এই প্রস্তাবের পক্ষে ভোট পড়ল ১১২টি এবং বিপক্ষে ভোট পড়েছে ৬৩টি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রথম থেকেই সীমান্তরক্ষী বাহিনীর এক্তিয়ার বাড়িয়ে দেওয়া নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধীতা করছেন। তিনি আগেই জানিয়েছিলেন চলতি শীতকালীন অধিবেশনেই রাজ্য বিধানসভায় বিএসএফের এক্তিয়ার-বিরোধী প্রস্তাব পেশ করা হবে। সেইমতো মঙ্গলবার ওই প্রস্তাব পাশ হয়ে গেল।

মঙ্গলবার বিএসএফের ক্ষমতা বৃদ্ধি নিয়ে আলোচনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য বিধানসভা। প্রায় ৫ মিনিট তুমুল উত্তপ্ত থাকে বিধানসভার অধিবেশন। পরে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি ঠিক হয়। জানা গিয়েছে, বচসায় জড়িয়ে পড়েন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ এবং কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। উদয়নের অভিযোগ ছিল, ‘পরীক্ষা করার নামে মহিলাদের উত্যক্ত করে বিএসএফ’। যা তীব্র বিরোধীতা করেন মিহির গোস্বামী। দুজনের মধ্যে বাদানুবাদ শুরু হলে হস্তক্ষেপ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরই এক্তিয়ার-বিরোধী প্রস্তাব পেশ হয়। যা ভোটাভুটির মাধ্যমে পাশও হয়ে যায়। স্বাভাবিকভাবেই বিজেপি বিধায়করা এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। বিজেপির দাবি, এই ধরনের প্রস্তাব আনার কোনও এক্তিয়ারই নেই রাজ্যের। তবে এদিন স্পিকার জানিয়েছেন, এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী, অপেক্ষা করা উচিত। চিঠির জবাব না আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত।

দামী চশমা অতীত, বিধায়কদের চশমার দাম বাঁধল বিধানসভা

যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পূজো বির্তকে শুভেন্দুকে মোক্ষম জবাব মমতার

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00