Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রয়াত শাঁওলি মিত্র, শেষ ইচ্ছা মেনে গোপনে শেষকৃত্য

অভিনেত্রীর শেষ ইচ্ছা মেনে এদিন দুপুরেই সিরিটি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিরবিদায় নিলেন নাট্যকার-অভিনেত্রী শাঁওলি মিত্র। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা শম্ভু মিত্র-তৃপ্তি মিত্রের কন্যা রবিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরঘুমের দেশে পাড়ি জমান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। Vere শেষকৃত্যের সময়ে উপস্থিত ছিলেন অর্পিতা ঘোষ সহ অত্যন্ত ঘনিষ্ঠরা। প্রখ্যাত নাট্যাভিনেত্রীর মৃত্যুর খবরে সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

নাটকের পরিবারে জন্ম ও বেড়ে ওঠা শাঁওলির। বাবা শম্ভু মিত্র ও মা তৃপ্তি মিত্রকে দেখে অনুপ্রাণিত হয়েই নাট্যমঞ্চের সঙ্গে জড়িয়ে পড়েন। ‘বিতত বীতংস’, ‘ডাকঘর’, ‘পুতুলখেলা’, ‘একটি রাজনৈতিক হত্যা’ মতো একাধিক কালজয়ী নাটকে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন।  ‘নাথবতী অনাথবৎ’ নাটকে শম্ভু মিত্রের কন্যার অভিনয় এখনও অনেক দর্শকের স্মৃতির মণিকোঠায় রয়েছে। প্রয়াত পরিচালক ঋত্বিক ঘটকের ‘যুক্তি তক্কো আর গপ্পো’ ছবিতে ‘বঙ্গবালা’র চরিত্রে দেখা গিয়েছিল শাঁওলিকে।

রাজনৈতিকভাবে সচেতন শাঁওলি মিত্রকে সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময়ে সক্রিয় হতে দেখা  গিয়েছিল। ২০১১ সালের বিধানসভা ভোটে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের ডাক দিয়েছিলেন যে ক’জন হাতেগোনা বুদ্ধিজীবী তার মধ্যে অন্যতম ছিলেন শম্ভু মিত্রের কন্যা। অভিনয়ে বিশেষ অবদানের জন্য ২০০৯ সালে ভারত সরকারের পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। পাশাপাশি পেয়েছেন সঙ্গীত-নাটক আকাদেমি এবং বঙ্গ-বিভূষণ পুরস্কার। ২০১১ সালে রাজ্য সরকারের রবীন্দ্র সার্ধ্বশত জন্মবর্ষ উদযাপন কমিটির চেয়ারপার্সন ছিলেন তিনি।মহাশ্বেতা দেবীর পদত্যাগের পরে ২০১২ সালে বাংলা আকাদেমির  সভাপতি পদের দায়িত্ব তুলে দেওয়া হয় তাঁর হাতে।

২০২০ সালে এক ইচ্ছাপত্র করেছিলেন শাঁওলি। সেই ইচ্ছাপত্রে তিনি মানস পুত্র সায়ক চক্রবর্তী এবং কন্যাসম অর্পিতা ঘোষের উপরেই তাঁর দাহকার্যের ভার দিয়ে গিয়েছিলেন।সেই সঙ্গে জানিয়ে গিয়েছিলেন, তাঁর শেষকৃত্য নিয়ে যেন বাড়াবাড়ি না করা হয়। শেষকৃত্যের পরেই যেন মৃত্যুর খবর জানানো হয়। তাঁর সেই শেষ ইচ্ছাপূর্ণ করেছেন সায়ক-অর্পিতারা।  

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00