Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সরকারি হাসপাতালে রোগীর ভর্তি থেকে ছুটি সবটাই এবার Digitalized

সরকারি হাসপাতালে যে কোনও রোগীর ভর্তি থেকে ছুটি, পুরো প্রক্রিয়াটাই হবে Paperless বা Digitalized। সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধাপে ধাপে বাংলার(Bengal) সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে(Government Hospitals and Health Centers) E-Prescription চালুর নির্দেশ আগেই জারি করেছে রাজ্যের স্বাস্থ্যদফতর। এবার তাঁদের লক্ষ্য সরকারি হাসপাতালে যে কোনও রোগীর ভর্তি থেকে ছুটি, পুরো প্রক্রিয়াটাই হবে Paperless বা Digitalized। তাই এখন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই সিদ্ধান্ত রূপায়ণের কাজ চলছে। একইসঙ্গে বিধাননগর মহকুমা হাসপাতাল, বিদ্যাসাগর হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজের সুপারস্পেশালিটি বিল্ডিং প্রভৃতি জায়গা ইতিমধ্যে E-Hospital হওয়ার লক্ষ্যে এগোচ্ছে। এবার সব সরকারি হাসপাতালে রোগীর ভর্তি, চিকিৎসার সমস্ত রেকর্ড, রোগ ও রক্তপরীক্ষার নথি, এবং ছুটি সংক্রান্ত সব তথ্যই সেন্ট্রাল সার্ভারে অনলাইনে নথিভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্যত সেটাই Digitalization।

রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, Digitalization সব থেকে বড় সুবিধা হল রোগীকে কাগজের তাড়া নিয়ে ঘুরতে হবে না। রোগীর আধার কার্ড নিয়ে গেলেই মাউসের এক ক্লিকে চিকিৎসকের সামনে ভেসে উঠবে পূর্ববর্তী সব তথ্য। আর তাই রাজ্যের বড় হাসপাতালগুলিতে E-Prescription চালু করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটি মেডিকেল কলেজের সুপার এবং অধ্যক্ষকে বলা হয়েছে, আরও পাঁচটি করে বিভাগে E-Prescription চালু করতে হবে। এর আগে রাজ্যের মেডিকেল কলেজগুলিকে বলা হয়েছিল, প্রথম ধাপে যে কোনও পাঁচ বিভাগে E-Prescription শুরু করা হোক। এই নির্দেশ কার্যকর হলে প্রতিটি মেডিকেল কলেজের গড়পড়তা ২৫-৩০টি বিভাগের মধ্যে ১০টি বিভাগেই রোগীরা পাবেন E-Prescription। আর তারপরেই রাজ্যজুড়ে ধাপে ধাপে রোগীর ভর্তি থেকে ছুটি, পুরো প্রক্রিয়াটাই হবে Paperless বা Digitalized।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00