Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জামাইষষ্ঠীতে শ্বশুরের পকেট থেকে কত খসল, জেনে নিন

জামাইষষ্ঠীর দিনে তৃপ্তি করে খেয়ে ঢেঁকুর তুলছেন জামাইরা। কিন্তু এই তৃপ্তির ভোজের পেছনে শ্বশুরবাড়ির কত টাকা খসল?

Share:

নিজস্ব প্রতিনিধি: জামাইষষ্ঠীর দিনে তৃপ্তি করে খেয়ে ঢেঁকুর তুলছেন জামাইরা। কিন্তু এই তৃপ্তির ভোজের পেছনে শ্বশুরবাড়ির কত টাকা খসল? কেমন বাজারদর রইল রবিবার ষষ্ঠীর দিনে? তাই নিয়ে এই প্রতিবেদন। এদিন ফলের দাম বেশি থাকলেও অপেক্ষাকৃত ‘সস্তা’য় বিকিয়েছে মাংস। খাসির মাংস অন্যান্য দিনের মত একই দামে বিক্রি হয়েছে। জেনে নিন ষষ্ঠীর বাজারদর।

রবিবার কলকাতার বাজারে হিমসাগর আম বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকা প্রতি কেজি দরে। কলকাতা ছাড়াও শহরতলিতে আম বিক্রি হয়েছে ১০০ টাকা কেজি দরে। মাঝারি মাপের অন্য জাতের আমের দাম রয়েছে ৮০ থেকে ৯০ টাকাতে। চড়া দামে বিক্রি হচ্ছে লিচু ও কাঁঠাল। লিচু ৮০ থেকে ১০০ টাকা কেজি। আড়াই কেজি ওজনের কাঁঠাল বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে। জামের দামও রেকর্ড করেছছে। জাম বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।

কলকাতায় এদিন মাঝারি সাইজের ইলিশের দাম ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে কেজি প্রতি। দাম বেড়েছে গলদা ও বাগদা চিংড়িরও। তবে অন্যান্য দিনের মত এদিন দাম ছিল মাছের।  কাটা রুই মাছ কিলোতে ১৮০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাটা কাতলা মাছ বিকোচ্ছে ২৮০ থেকে ৩৫০ টাকা। মাছের দামে খুব বেশি পরিবর্তন হয়নি। কলকাতায় মটন বিক্রি হচ্ছে এদিন ৭০০ টাকা কেজি প্রতি। কোথাও সেই দাম ৭৩০ পর্যন্ত উঠেছে। মুরগির মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩০০ টাকায়।

এদিন সবজির বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা প্রতি কেজি দরে। ৪০ থেকে ৪৫ টাকা প্রতি কেজি দরে কিনতে হচ্ছে চন্দ্রমুখী আলু। আদা বিকোচ্ছে ৮০ থেকে ১০০ টাকা প্রতি কেজি, পেঁয়াজ ২০ থেকে ২৫ টাকা কেজি। পাতিলেবুর দাম ৩ থেকে ৫ টাকা প্রতি পিস। কাঁচালঙ্কা বিকোচ্ছে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা দরে। কুমড়ো প্রতি কেজি ৩০ টাকা, লাউ প্রতি কেজি ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা কেজি, চিচিঙ্গা ৩০ টাকা প্রতি কেজি, শসা ৪০-৫০ টাকা কেজি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00