Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজস্ব ঘাটতি খাতে কেন্দ্র থেকে ১১৩২ কোটি ২৫ লক্ষ টাকা পেল বাংলা

এ নিয়ে চলতি আর্থিক বর্ষে ৬ হাজার ৭৯৩ কোটি টাকা পেল রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগে কিছুটা হলেও মিলল স্বস্তি। রাজস্ব ঘাটতি খাতে অনুদান হিসেবে কেন্দ্রের কাছ থেকে ১১৩২ কোটি ২৫ লক্ষ টাকা পেল রাজ্য সরকার। এ নিয়ে চলতি আর্থিক বর্ষে ৬ হাজার ৭৯৩ কোটি টাকা পেল রাজ্য সরকার। যদিও নবান্নের এক শীর্ষ আধিকারিকের কথায়, ‘যে অনুদান পাওয়া গিয়েছে তা সিন্ধুতে বিন্দুসম। পণ্য পরিষেবা কর সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের প্রাপ্য আটকে রেখে মোদি সরকার রাজ্যকে ভাতে মারার চেষ্টা চালাচ্ছে।’

কেন্দ্র ও রাজ্য করের টাকা বন্টনের পর বিপুল পরিমাণ রাজস্ব ঘাটতি হচ্ছে রাজ্যের। সেই ঘাটতি পূরণে রাজ্যগুলিকে অনুদান দেওয়ার সুপারিশ করেছিল পঞ্চদশ অর্থ কমিশন (Finance Commission)। সেই সুপারিশ মেনে মোট ১৪টি রাজ্যকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রক। পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলি হল-অন্ধ্রপ্রদেশ, অসম, হিমাচল প্রদেশ, কেরল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পঞ্জাব, রাজস্থান, সিকিম, ত্রিপুরা ও উত্তরাখণ্ড।

চলতি বছরে ১৪টি রাজ্যকে মোট ৮১ হাজার কোটি টাকা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের (Union Government)। মঙ্গলবার অর্থ মন্ত্রকের (Finance Ministry) পক্ষ থেকে রাজস্ব ঘাটতি মেটাতে রাজ্যগুলিকে ষষ্ঠ দফার (6th Installment) অনুদান বরাদ্দ করা হয়। তাতে দেখা যাচ্ছে বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে ১১৩২ কোটি ২৫ লক্ষ টাকা। পুজোর আগে রাজ্য কোষাগারে এই টাকা জমা পড়ায় পুজোর অনুদান সহ একাধিক সামাজিক কল্যাণমূলক প্রকল্প চালিয়ে নেওয়ার কাজ অনেকটা সহজ হবে বলে মনে করছেন অর্থ দফতরের আধিকারিকরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00