Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরিষেবা ও গুণমানে জাতীয় স্তরে পুরস্কৃত রাজ্যের দুই সরকারি হাসপাতাল

পুরস্কৃত হওয়া রাজ্যের দুই হাসপাতাল হল উত্তর ২৪ পরগনা র বসিরহাট জেলা হাসপাতাল ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের জাতীয় স্তরে স্তরে পুরস্কৃত (Award) হল বাংলা। পরিষেবা ও গুণমানে র নিরিখে রাজ্যের দুই সরকারি হাসপাতালকে পুরস্কৃত করল কেন্দ্র।

জাতীয় স্তরে স্তরে পুরস্কৃত হওয়া রাজ্যের দুই হাসপাতাল হল উত্তর ২৪ পরগনা র বসিরহাট জেলা হাসপাতাল ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতাল। জানা গিয়েছে, এই দুই সরকারি হাসপাতালের লেবার রুমের গুণমানের জন্য এই পুরস্কার মিলেছে। দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলির প্রসূতি বিভাগ যাচাই করা হয়। জাতীয় স্তরে সেই পরিদর্শনের পর বাংলার এই দুই হাসপাতালের প্রসূতি বিভাগ পুরস্কৃত হল। ভাল পরিষেবা ও গুণমানের যে মানদণ্ড রয়েছে সেই মানদণ্ডে বসিরহাট জেলা হাসপাতাল ও বারুইপুর মহকুমা হাসপাতাল ৮৭ থেকে ৯৫ শতাংশ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। আর সেইজন্য বাংলার এই দুই সরকারি হাসপাতালকে শংসাপত্র দিয়েছে কেন্দ্র।

উল্লেখ্য এর আগে রাজ্যের একাধিক প্রকল্পকে পুরস্কৃত করেছে কেন্দ্র সরকার। রাজ্য সরকারের জনপ্রিয় কর্মসূচি দুয়ারে সরকার পুরষ্কৃত হয়েছিল রাষ্ট্রপতি ভবন থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই কর্মসূচি প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড পায়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00