আলুর দাম নিয়ন্ত্রণে আনতে মানিকতলা বাজারে হানা দিল টাক্স ফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার মানিকতলা বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ টাস্কফোর্স এবং বটতলা থানার পুলিশের যৌথ অভিযান হয় শনিবার। সবজি ও আলুর বাজারদর নিয়ন্ত্রণে রয়েছে কিনা তা যাচাই করতে যৌথ অভিযান চালানো হয়।ইতিমধ্যেই পাইকারি বাজারে আলুর বাজার দর কমে যাওয়ায় খুচরো বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩২ টাকায়। গত ৩/৪ দিনে ৬ থেকে ৮ টাকা কেজি প্রতি কমেছে জ্যোতি আলুর দাম। দাম কমেছে চন্দ্রমুখী আলুরও। শনিবার ৩৬ থেকে ৩৮ টাকা কিলো প্রতি বিক্রি হচ্ছে চন্দ্রমুখী আলু।

কিন্তু বাজার পরিদর্শনে গিয়ে টাস্ক ফোর্সের স্পষ্ট নির্দেশ আলুর দাম কমিয়ে ৩০ টাকাতে আনতে হবে। আলু , পেঁয়াজ, আদা, রসুন নিয়ে যারা কালোবাজারি করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। গ্রেপ্তার হতে পারে ব্যবসায়ীরা। স্পষ্ট হুমকি টাস্ক ফোর্সের(Tusk Force)। কারণ পাইকারি বাজারে দাম কমেছে। তাই খুচরো বাজারেও এবার দাম কমাতে হবে। সম্প্রতি আলুর দাম কমলেও কয়েকদিন আগে ৫০ টাকা কেজি ধরে শহরের বাজারগুলিতে আলু বিক্রি হয়েছে।

হিমঘর থেকে আলু বাজারে আমদানির ক্ষেত্রে ধর্মঘট হওয়ায় খোলা বাজারে আলুর দাম চড়চড় করে বাড়তে শুরু করে। অবশেষে মুখ্যমন্ত্রী(CM) এ বিষয়ে কড়া নির্দেশ দেওয়ার পর কৃষি বিপণন মন্ত্রী আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে সমাধান সূত্র বের করেন। বর্তমানে কাঁচা আনাজের দাম নিয়ন্ত্রণ হয়েছে। এবার নিত্য প্রয়োজনীয় আলু, পেঁয়াজ আদা ,রসুন এসবের দাম নিয়ন্ত্রণ হলে স্বস্তি ফিরবে আমজনতার মনে। জানা গিয়েছে, এই দাম নিয়ন্ত্রণে লাগাতার অভিযান চালাবে বাজারগুলিতে টাক্স ফোর্স।

রসুন সহ কাঁচা শাকসবজির দাম নিয়ন্ত্রণে বাজারে বাজারে হানা টাস্ক ফোর্সের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]