নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতার বিভিন্ন বাজারে লাগাতার পরিদর্শন টাস্ক ফোর্সের। মঙ্গলবার মানিকতলা বাজারে(Maniktala Market) যৌথ অভিযান চালায় ইবি ও টাস্ক ফোর্সের সদস্যরা। এদিন বাজারে ঘুরে ঘুরে সবজি বাজার থেকে মাছ বাজার(Fish Market) ও ডিমের বাজার(Egg Market) পরিদর্শন করেন টাস্ক ফোর্সের সদস্য সহ ইবি(EB) আধিকারিকরা। বাজার পরিদর্শন করতে গিয়ে তারা দেখছেন যে যখন তারা বাজার পরিদর্শন করেছেন তখন বিক্রেতারা এক দামে শাকসবজির দাম বলছেন। আবার টাস্ক ফোর্সের অভিযান শেষ হলেই বাড়তি দামে জিনিসপত্র বৃদ্ধি করছে। তাই এদিন প্রতেকটি ক্ষেত্রে বাজারে ঘুরে ঘুরে শাকসবজি ফলমূল এবং মসলা সহ মাছের দাম খতিয়ে দেখেন ইবি আধিকারিক থেকে নিয়ে টাস্ক ফোর্সের সদস্যরা। পরিদর্শনের পর টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্র নাথ কোলে জানান যে, যুদ্ধ পরিস্থিতির জন্য গত 8 মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) বাজারের উপরে নজরদারি করার নির্দেশ দেন।
তার পরেও যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে গিয়ে বাজারে মূল্য বৃদ্ধি না হয়, তার জন্য লাগাতার বাজারের পরিদর্শন তারা করছেন বলে জানান টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্র নাথ কোলে(Rabindranath :oley)। একই ভাবে পরিদর্শনের ফলে বাজারের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে বলে জানান টাস্ক ফোর্সের আর এক সদস্য কমল দে। তার দাবি, লাগাতার বাজার পরিদর্শন করার ফলে বাজারে দাম নিয়ন্ত্রণ থাকছে বলে দাবি করেন তিনি। কমল দে’র দাবি পরিদর্শনের উদ্দেশ্য ব্যবসায়ীদের চাপ সৃষ্টি করা নয়, বরং সাধারণ মানুষের নাগালে বাজারের দাম নিয়ন্ত্রিত থাকে। তার জন্যই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান কমল দে।
একই ভাবে মানিকতলা বাজার ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক জানান যে ,ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবং ই বি পক্ষ থেকে মানিকতলা বাজারে সব সময় দাম নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। ফলে মানিকতলা বাজারে তুলনামূলক ভাবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকে বলে দাবি মানিকতলা বাজার ব্যবসায়ী সমিতির সহ সম্পাদকের। এদিন কলকাতার মানিকতলা বাজার পরিদর্শনের পর বাগমারি বাজারও(Bagmari Market) পরিদর্শন করেন টাস্ক ফোর্সের সদস্য সহ ইবি(EB) আধিকারিকরা। আগামী দিন হাতিবাগান বাজার সহ অন্যান্য বাজারগুলোতেও এই অভিযান চলবে বলে জানা গিয়েছে।